চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচারণায় সরব ভক্তরা, একইদিনে বাংলাদেশে ‘ডানকি’ মুক্তির দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:32 অপরাহ্ন 17, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
ভক্তরা ডানকি সিনেমার মুক্তির জন্য প্রচারণা চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের পর ২১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন ছবি ‘ডানকি’। ‘থ্রি ইডিয়েটস’, ‘সাঞ্জু’ খ্যাত নির্মাতা রাজকুমার হিরানি পরিচালিত এ ছবিটি ইন্ডিয়ার পাশাপাশি একইদিনে বাংলাদেশে মুক্তির দাবি তুলেছেন এদেশের শাহরুখের ডাই হার্ট ফ্যানরা!

‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামে শাহরুখের বাংলাদেশি ফ্যান কমিউনিটি ২১ ডিসেম্বর এদেশে ‘ডানকি’ মুক্তির দাবিতে ইতোমধ্যে প্রচারণায় সরব হয়েছেন। কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, বসুন্ধরা সিটি ও পুরাণ ঢাকার কয়েকটি লোকেশনে ইতোমধ্যে ‘ডানকি’ মুক্তির পোস্টারও লাগিয়েছে।

তারা বলছেন, ‘জওয়ান’র মতো একইদিনে বাংলাদেশেও যদি ‘ডানকি’ মুক্তি দেওয়া যায় তবে হুমড়ি খেয়ে শাহরুখ ভক্তরা ছবিটি উপভোগ করবেন।

‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ কমিনিটিউ শাহরুখের টিমের সঙ্গে জড়িত। গত জন্মদিনে এখানকার চারজন ভক্ত বাংলাদেশ থেকে মুম্বাই গিয়ে শাহরুখের সঙ্গে দেখাও করেছিলেন। ফ্যান ক্লাবটির অ্যাডমিন ফাহিম আজিজ জানান, ফেসবুক টুইটার মিলিয়ে তাদের ৫০ হাজার সদস্য আছে!

তিনি বলেন, একইদিনে বাংলাদেশে ‘ডানকি’র মুক্তি চাই। সোমবার থেকে গুলশানে ‘ডানকি’র ডিজিটাল বিলবোর্ড লাগানো হবে। ২১ ডিসেম্বর বাংলাদেশের সব বিভাগে আমাদের গ্রুপ থেকে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার প্ল্যান করা হয়েছে। ‘এসআরকে ইউনিভার্স’ পেজ থেকে প্রথমদিনে বিশ্বের ৬৫টি দেশে ১২০০ শো-এর আয়োজন করেছে। যদি আমাদের দেশে একইদিনে মুক্তি পায়, বিশ্বের সঙ্গে একযোগে উপভোগ করতে পারবো।

‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ কমিউনিটির টিম লিডার জানান, এর আগে শাহরুখ খানের জিরো, ফ্যান এবং পাঠান মুক্তির সময় বাংলাদেশ থেকে বহু ভক্তরা ইন্ডিয়াতে ছবি দেখতে গিয়েছিল। ফাহিম আজিজ বলেন, তাই ‘জওয়ান’র মতো যদি একইদিনে বাংলাদেশেও মুক্তি দেওয়া যায়, তাহলে সরকারও অনেকগুলো টাকা রাজস্ব পাবেন। এতে করে বাংলাদেশের রাজস্ব যেমন বাড়বে, দর্শকদের হলমুখী হওয়ার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

একইদিনে বাংলাদেশে ‘জওয়ান’ মুক্তি পাওয়ায় মারমার কাটকাট ব্যবসা করেছিল। একই প্রত্যাশা জানিয়েছে স্টার সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, সেম ডেটে ‘ডানকি’ প্রদর্শন করতে পারলে রেকর্ড পরিমাণ ব্যবসা করার প্রত্যাশা আছে। এতে করে যেমন দর্শক হলমুখী হবে তেমনি হল ব্যবসার সঙ্গে জড়িতরা লাভবান হবেন। তাই সিনেপ্লেক্স কর্তৃপক্ষ অবশ্যই একইদিনে ‘ডানকি’ চায়।

ভক্তরা বাংলাদেশের সিনেমা হলে 'ডানকি' মুক্তির দাবিতে প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ বলিউডের সঙ্গে একযোগে মুক্তি পাওয়ায় যমুনা ব্লবাস্টারে দেড়মাস হাউজফুল ছিল ‘জওয়ান’। মাল্টিপ্লেক্সটি সহকারী মার্কেটিং ম্যানেজার মাহাবুবুর রহমান বলেন, বাংলাদেশে শাহরুখ খানের ক্রেজ অন্যরকম। তার নতুন এই সিনেমা যদি একযোগে রিলিজ করা যায় আশা করা যায় আবার ভালো ব্যবসা করা যাবে এবং সিনেমা হলে দর্শকদের ঢল নামবে। তাই আমাদের চাওয়া থাকবে, সিনেমা যদি আসে তাহলে একইদিনে যেন আসে।

‘পাঠান’, ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘জওয়ান’ এবং ‘অ্যানিম্যাল’ ছবিগুলো বাংলাদেশে আমদানি করেছিলেন অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অন্যন্য মামুন। তিনি একইদিন ‘ডানকি’ বাংলাদেশে মুক্তি দেওয়ার চেষ্টা করছেন উল্লেখ করে বলেন, আমি আমার জায়গা থেকে ‘ডানকি’ আনার সর্বোচ্চ চেষ্টা করছি। একইদিনে রিলিজ করতে পারলে দর্শক, হলমালিক, সরকারসহ আমরা যারা আমদানির সঙ্গে জড়িত প্রত্যেকেই লাভবান হবেন।

Tags: অনন্য মামুনএসআরকে ইউনিভার্স বাংলাদেশজওয়ানডানকিপাঠানবলিউডযমুনা ব্লকবাস্টারলিড বিনোদনসিনেমাস্টার সিনেপ্লেক্স
Previous Post

ভিপি নুরকে হাইকোর্টে তলব

Next Post

২৬ তলা বিশিষ্ট দেশ টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন

Next Post
দেশ টাওয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অতিথি ও কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬ তলা বিশিষ্ট দেশ টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন

শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, রঙিন ব্যাগ ও পাত্র নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিচ্ছন্ন ঢাকা গড়তে শিক্ষার্থীদের মজার চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT