চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপ জিততে টাইগার যুবাদের পুঁজি ২৮২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 অপরাহ্ন 17, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাট হাতে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপে আগে ফাইনালে উঠলেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশের। আক্ষেপ ঘোচানোর অভিযানে নেমেছে জুনিয়র টিম টাইগার্স। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে আশিকুর রহমান শিবলীর অনবদ্য সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৮২ রানের ভালো পুঁজি জমিয়েছে লাল-সবুজের দলটি।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার সকালে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক আইয়ান আফজাল খান। ১৪ রানে টাইগার ওপেনিং জুটি ভাঙেন আমিরাতের অমিদ রেহমান। ১৫ বলে ৭ রান করে আউট হন জিসান।

তিনে নেমে শিবলীর সঙ্গে ১২৫ রানের বড় জুটি গড়েন চৌধুরী রিজওয়ান। জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় টিম টাইগার্স। জুটি ভেঙে ৪টি চার ও এক ছক্কায় ৭১ বলে ৬০ রান করে আউট হন রিজওয়ান।

চারে নেমে ৬ চারে ৪০ বলে ৫০ রানের দারুণ ইনিংস খেলে ফেরেন আরিফুল ইসলাম। আইমান আহমেদের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরের পথ ধরেন।

মাঝে ১২৯ বলে আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পেয়ে যান শিবলী। যা অনূর্ধ্ব-১৯ দলে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আগে সাউথ আফ্রিকার বিপক্ষে ২০১৫ সালে ১৫০ রানের ইনিংস খেলেছিলেন পিনাক ঘোষ। যা যুবাদের ক্রিকেটে এখনও টাইগারদের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ।

এবারের এশিয়া কাপে সেমিফাইনাল বাদ দিলে প্রায় সব ম্যাচেই রান পেয়েছেন শিবলী। গ্রুপপর্বে আরব আমিরাতের বিপক্ষে খেলেছেন ৭১ রানের ইনিংস। জাপানের বিপক্ষে ৫৫ রানের ইনিংস খেলার পর শ্রীলঙ্কার বিপক্ষে ১১৬ রানের দারুণ ইনিংস খেলেছিলেন উইকেটরক্ষক-ব্যাটার।

এদিন আহরার আমিন ও মোহাম্মদ শিহাব জেমসের ব্যাটে তেমন কোনো রান না এলেও অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির থেকে আসে ১১ বলে ২১ রান। শেষ ওভারে এসে ১৪৯ বলে ১২৯ রান করে আউট হন শিবলী। ১২টি চার ও একটি ছয়ের মারে ইনিংস সাজিয়ে যান। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৮২ রানে থামে বাংলাদেশের ইনিংস।

আসরে এপর্যন্ত অপরাজিত বাংলাদেশ। গ্রুপপর্বে সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা ও জাপানকে হারিয়ে সেমিতে পা রাখে কোচ ওয়াসিম জাফরের শিষ্যরা, সেমিতে কোচের জন্মভূমি ভারতকে ৬১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে যুবা টাইগার দলটি।

এ নিয়ে দ্বিতীয়বার যুব এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ২০১৯ সালে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের কাছে হেরে লাল-সবুজের দলের স্বপ্ন ভেঙেছিল।

Tags: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপদুবাইবাংলাদেশরাব্বিরিজওয়ানলিড স্পোর্টসশিবলীসংযুক্ত আরব আমিরাত
Previous Post

দেশের অর্থনীতি শক্তিশালী করতে প্রবাসীদের প্রতি সৌদিতে নিযুক্ত রাষ্ট্রদূতের আহবান

Next Post

ঢাকা ১৭ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন জিএম কাদের

Next Post
জিএম কাদেরের ছবি, বাংলাদেশ জাতীয় পার্টির নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা ১৭ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন জিএম কাদের

নির্বাচনী ভোটের জন্য ব্যালট পেপার ও ভোটার তালিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: জাতীয় পার্টির সিদ্ধান্তহীনতা ও বাস্তবতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT