চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিবলির সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে যুবারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 17, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
শিবলি ক্রিকেটে সেঞ্চুরি করে জেতার উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। শুরুতেই জিসান আলমের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে টিম টাইগার্স। দারুণভাবে চাপ সামাল দেন দুই টপঅর্ডার ব্যাটার আশিকুর রহমান শিবলী ও চৌধুরী রিজওয়ান। শিবলীর সেঞ্চুরি ও রিজওয়ানের হাফ-সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে জুনিয়র টাইগার দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২১৯ রান। ১২৯ বলে ১০ চারে ১০০ রানে ব্যাট করছেন শিবলী। আরিফুল ইসলাম ৩৭ বলে ৬ চারে ৪৭ রানে ক্রিজে আছেন।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার সকালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক আইয়ান আফজাল খান। ১৪ রানে ওপেনিং জুটি ভাঙেন আমিরাতের অমিদ রেহমান। ১৫ বলে ৭ রান করে আউট হন জিসান।

তিনে নেমে শিবলীর সঙ্গে ১২৫ রানের বড় জুটি গড়েন চৌধুরী রিজওয়ান। দারুণ জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়েছে টিম টাইগার্স। ৪টি চার ও এক ছক্কায় ৭১ বলে ৬০ রান করে আউট হন রিজওয়ান।

আসরে এপর্যন্ত অপরাজিত বাংলাদেশ। গ্রুপপর্বে সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা ও জাপানকে হারিয়ে সেমিতে পা রাখে কোচ ওয়াসিম জাফরের শিষ্যরা, সেমিতে কোচের জন্মভূমি ভারতকে ৬১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে যুবা টাইগার দল।

এ নিয়ে দ্বিতীয়বার যুব এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ২০১৯ সালে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের কাছে হেরে লাল-সবুজের দলের স্বপ্ন ভেঙেছিল।

Tags: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপদুবাইরিজওয়ানলিড স্পোর্টসশিবলীসংযুক্ত আরব আমিরাত
Previous Post

কার প্রেমে মজেছেন তৃপ্তি?

Next Post

কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার হরতাল প্রত্যাহার করল বিএনপি

Next Post
কুয়েতের আমির শেখ নওয়াফের ছবি, হাসিমুখে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার হরতাল প্রত্যাহার করল বিএনপি

শাবনূর এর নতুন ছবি, ফুলের গোঁফে সুন্দর মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফিরলেন শাবনূর, ঈদে আনছেন নতুন ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT