চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যামসাং মোবাইল ব্যবহারকারীদের ‘উচ্চ-ঝুঁকি’র সতর্কতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:33 অপরাহ্ন 15, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
সামসাং গ্যালাক্সি মোবাইলের বিভিন্ন মডেল ও স্টাইল. Channel i News - চ্যানেল আই নিউজ

স্যামসাং গ্যালাক্সি মোবাইল ব্যবহারকারীদের উদ্দেশে ‘উচ্চ-ঝুঁকি’র সতর্কতা জারি করেছে ভারত সরকার। নতুন কিংবা পুরাতন উভয় ব্যবহারকারীর জন্য এই সতর্কতা রয়েছে বলে জানানো হয়েছে।

শুক্রবার ১৫ ডিসেম্বর এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এই নিরাপত্তা উদ্বেগকে উচ্চ ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের (সিইআরটি-ইন) নিরাপত্তা উপদেষ্টা।

প্রতিবেদনে বলা হয়, ১৩ ডিসেম্বর জারি করা এক নিরাপত্তা সতর্কতা বিজ্ঞপ্তিতে উদ্বেগটিকে উচ্চ-ঝুঁকি হিসেবে বলা হয়। এতে বলা হয়, বিদ্যমান স্যামসাং ব্যবহারকারীদের তাদের ফোনের অপারেটিং সিস্টেম বা ফার্মওয়্যার অবিলম্বে আপডেট করা জরুরি।

সিইআরটি বলছে, স্যামসাং পণ্যগুলোতে একাধিক দুর্বলতা রয়েছে, যেগুলোর মাধ্যমে হ্যাকাররা ফোনের সুরক্ষা ভেদ করে সংবেদশীল তথ্য চুরির পাশাপাশি সিস্টেমে ক্ষতিকর কোডের অনুপ্রবেশ ঘটাতে পারে।

প্রতিবেদনে বলা হয়, স্যামসাং মোবাইলের ১১, ১২, ১৩ ও ১৪ অ্যান্ড্রয়েড সংস্করণে সফটওয়্যারের ত্রুটি পাওয়া গেছে। স্যামসাং গ্যালাক্সি এস ২৩ সিরিজ, স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৫, স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৫ সহ জনপ্রিয় মডেলগুলোতে এই ত্রুটি পাওয়া গেছে।

ত্রুটি বা দুর্বলতাগুলো খুঁজে পেলে হ্যাকাররা যেসব ক্ষতি করতে পারে
ফোনের গোপনীয় কোড চুরি (যেমন- সিমের পিন নম্বর)।
ফোন বিভিন্ন কমান্ড প্রয়োগ করা।
ব্যক্তিগত এআর ইমোজি ফাইল দেখা।
ফোনের বিভিন্ন ফাইল দেখা।
সংবেদনশীল তথ্য চুরি করা।
পুরো ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া।

ঝুঁকি এড়াতে স্যামসাং স্মার্টফোন গ্রাহকদের অবিলম্বে তাদের ডিভাইসের অপারেটিং সিস্টেম এবং ফার্মওয়্যার হালনাগাদ করার পরামর্শ দেওয়া হচ্ছে। হালনাগাদ করা না হলে ফোনগুলো হ্যাকিংয়ের শিকার হতে পারে।

ত্রুটি সংশোধন করতে স্যামসাং দ্রুত পদক্ষেপ নিয়েছে। বিষয়টি সমাধানে ব্যবহারকারীদের দ্রুত ফোন আপডেট করতে বলছে এই কোম্পানি।

Tags: স্যামসাংস্যামসাং গ্যালাক্সি
Previous Post

জনগণের দাবি উপেক্ষা করে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: খেলাফত মজলিস

Next Post

রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করলো মুম্বাই

Next Post
মুম্বাই দলের দুই ক্রিকেটার একে অপরের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করলো মুম্বাই

ন্যায় বিচার নিয়ে আলোচনা সভা, দর্শক ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যায় বিচার পাবেন জিয়ার সামরিক আদালতে দণ্ডপ্রাপ্তদের স্বজনরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT