‘এল নিনো’র প্রভাবে উষ্ণায়নের কারণে আগামী বছর জানুয়ারির আগে তীব্রমাত্রার শৈত্য প্রবাহের আশঙ্কা নেই। তবে একদিনের ব্যবধানে রাজধানী ঢাকার তাপমাত্রা কমেছে দুই দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। সামনের দু’দিনে আরো কমে উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েক জেলায় তাপমাত্রা দশ ডিগ্রির কাছাকাছি আসতে পারে।







