চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুরন্ত ওয়ার্নারে উড়ন্ত অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:28 অপরাহ্ন 14, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট ক্যারিয়ারের শেষ সিরিজ খেলছেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে টেস্টকে বিদায় বলছেন অজি ওপেনার। বিদায়বেলায় প্রথম ম্যাচে ব্যাটে দুরন্ত প্রদর্শনী দেখাচ্ছেন। তার দেড় শতাধিক রানের ইনিংসে প্রথমদিন শেষে ৫ উইকেটে ৩৪৬ রানের বড় সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া।

পার্থে তিন ম্যাচের সিরিজে প্রথমটিতে টস জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। নেমে অজিদের ভালো সূচনা উপহার দেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। উদ্বোধনী জুটিতে ১২৬ রান তোলেন। অজি লাইনআপে প্রথম আঘাত হানেন শাহিন শাহ আফ্রিদি। ৩০তম ওভারের চতুর্থ বলে খাজাকে ফেরান সরফরাজ আহমেদের ক্যাচ বানিয়ে। ৯৮ বলে ৪১ রান করেন খাজা।

৩৮তম ওভারে দ্বিতীয় ব্যাটার হারায় অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেনকে লেগবিফোরের ফাঁদে ফেলে ফেরান ফাহিম আশরাফ। চা বিরতির আগে সেঞ্চুরি পূর্ণ করেন ওয়ার্নার। ১২৫ বলে শতক ছোঁয়া ইনিংসে ছিল ১৪টি চার ও একটি ছক্কার মার।

ওয়ার্নার একপ্রান্ত আগলে রাখলে অন্যপ্রান্তে আরও দুই ব্যাটার হারায় অজি দল। ৫৭তম ওভারে দলীয় ২৩৮ রানে স্টিভেন স্মিথকে ফেরান খুররাম শাহজাদ। ৬০ বলে ৩১ রান করে যান স্মিথ। ৭৩তম ওভারে চতুর্থ উইকেট হারায় স্বাগতিক দল। অভিষিক্ত আমির জামালের শিকার হন ট্রাভিস হেড। ৫৩ বলে ৪০ রান করে।

৭৫তম ওভারে দলীয় ৩২১ রানে আউট হয়ে যান ওয়ার্নার। আমির জামালের শর্ট বলে হুক করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার অঞ্চলে ধরা দেন ইমাম উল হকের হাতে। ২১১ বলে ১৬৪ রানের ইনিংস খেলে ফিরে যান। ওয়ার্নারের ইনিংসে ছিল ১৬টি চার ও ৪টি ছক্কার মার।

এরপর মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারি দিন শেষ করেন। দ্বিতীয় দিনে মার্শ ১৫ রানে ও ক্যারি ১৪ রানে ব্যাটে নামবেন।

Tags: অস্ট্রেলিয়াওয়ার্নারকামিন্সপাকিস্তানপার্থ টেস্টলিড স্পোর্টসহেড
Previous Post

মেট্রোতে সহজেই ঢাকা বিশ্ববিদ্যালয় আসতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

Next Post

স্কুল ও বিশ্ববিদ্যালয় চালু করতে যাচ্ছেন ইলন মাস্ক

Next Post
ইলন মাস্কের ছবি, প্রযুক্তি ও উদ্যোক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুল ও বিশ্ববিদ্যালয় চালু করতে যাচ্ছেন ইলন মাস্ক

নবজাতকের পা ধরে রাখছেন একজন ব্যক্তি, সদ্যোজাতের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্যোজাত নাতনিকে ৩০ হাজারে বিক্রি করলো নানা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT