চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদীর ড্রেসিংরুমে আসা আমাদের জন্য বড় বিস্ময় ছিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 14, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের সাক্ষাৎ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের প্রথম চার ম্যাচে খেলতে না পারলেও পরের ম্যাচগুলোতে ঝড় তুলেছিলেন মোহাম্মদ শামি। টানা ম্যাচ জিতে ভারত দারুণ ছন্দে থাকলেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। হারের পর দলকে সমবেদনা জানাতে ড্রেসিংরুমে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা খেলোয়াড়দের জন্য বড় বিস্ময় ছিল, বলছেন তারকা পেসার শামি।

ঘরের মাঠের বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারী শামি বলেছেন, তারা মোদীর আগমনের জন্য প্রস্তুত ছিলেন না- ‘আমাদের হৃদয় ভেঙে চুরমার হয়েছিল এবং আমরা প্রত্যাখ্যাতভাবে বসে ছিলাম। ব্যাপারটা এমন মনে হচ্ছিল, আমাদের দুই মাসের পরিশ্রম বৃথা গেছে শুধুমাত্র একটি ম্যাচের জন্য।’

‘আমাদের জন্য একটি খারাপ দিন ছিল, কিন্তু যখন শুনলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন, তখন অবশ্যই আপনার মাথা উঁচু রাখতে হবে। এমনকি আমাদের এ কথা বলাও হয়নি যে মোদীজি আসবেন এবং হঠাৎ তিনি প্রবেশ করেন। এর আগে, আমরা খাওয়া, এমনকি কথা বলার অবস্থায়ও ছিলাম না। কিন্তু যখন তিনি আসলেন, এটা আমাদের জন্য অনেক বড় বিস্ময় ছিল।’

‘তিনি রুমে প্রবেশ করার পর আমরা হতবাক হয়েছিলাম। তারপর আমাদের কাছে আসলেন এবং কথা বললেন। এ ঘটনার পরই আমরা একে অপরের সাথে কথা বলা শুরু করি। আমরা এমন ধাক্কা থেকে বের হওয়ার বিষয়ে আলোচনা করি। সুতরাং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর আমাদের বেশ সাহায্য করেছে।’ বলেছেন ৩৩ বর্ষী ডানহাতি পেসার।

শামি বর্তমানে চোট পুনর্বাসনে রয়েছেন এবং ২৬ ডিসেম্বর সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে যোগ দেবেন বলে আশা করছেন।

Tags: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ভারতমোদিলিড স্পোর্টসশামিসাউথ আফ্রিকা
Previous Post

গানে-নৃত্যে বিজয় উৎসব করবে ছায়ানট

Next Post

আওয়ামী লীগকে বিরোধী দলে পাঠাতে চায় জাতীয় পার্টি: চুন্নু

Next Post
জাতীয় পার্টির নেতা চুন্নু সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগকে বিরোধী দলে পাঠাতে চায় জাতীয় পার্টি: চুন্নু

ডুফা ক্লাবের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডুফা ক্লাবের সভাপতি হলেন রোমেল, সাধারণ সম্পাদক নাহিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT