নৌকায় ভোট না দিলে বিএনপির কর্মী-সমর্থকদের কেন্দ্রে যেতে নিষেধ করেছেন টাঙ্গাইলের এক আওয়ামী লীগ নেতা।
গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) মির্জাপুর উপজেলার হাটফতেপুর কেন্দ্রীয় জামে মসজিদের ওয়াজ মাহফিলের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ।
তার এ বক্তব্য ছড়িয়ে পড়ার পর ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।









