চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভেজিটেরিয়ান’ কোহলি তাহলে চিকেন খেয়েই ফেললেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 13, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার রোহিত শর্মা ক্যাপ পরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একটা সময় বিরাট কোহলির প্রিয় খাবারের তালিকায় ছিল মুরগি দিয়ে তৈরি রকমারি আইটেম। ফিটনেসের প্রয়োজনে গত কয়েকবছর সেটি বাদ দিয়েছেন ভারতীয় মহাতারকা। বিপত্তি বেধেছে ‘মক চিকেন টিক্কা’ খেয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট দেয়ার পর। নেট দুনিয়ার ঝড় উঠেছে, তবে কোহলি ভেজিটেরিয়ান থেকে আবারও আমিষে ফিরলেন?

ইনস্টাগ্রামে মঙ্গলবার একটি ছবি পোস্ট করেন ৩৫ বর্ষী কোহলি, শিরোনামে লেখেন- ‘তুমি সত্যি আমাকে একটি মক চিকেন টিক্কা খাওয়ালে।’ কোহলির এই পোস্টের মধ্যে রয়েছে একটি শুভঙ্করের ফাঁকি। ছবিতে কোহলি যে চিকেন টিক্কার ছবি দিয়েছেন, সেটি মূলত ‘মক চিকেন টিক্কা’।

অর্থাৎ, এটি প্রাণীজ আমিষ থেকে নয়, এটি উদ্ভিজ্জ আমিষ দিয়ে তৈরি। সেই কারণে এটি নিরামিষ হিসেবেই বিবেচিত হবে। এটি বানাতে মুরগির পরিবর্তে সয়া ব্যবহার করা হয়।

কয়েকবছর ধরে মুরগি ও মাংসের আইটেমগুলোর নিরামিষ সংস্করণ বাজারে আসছে। সেগুলো মূলত সয়া দিয়ে তৈরি করা হয়। দেখতে ও স্বাদে অনেকটা আসল মুরগির মতোই। হঠাৎ করে কেউ খেলে আসল চিকেনের সঙ্গে গুলিয়ে ফেলতে পারেন! মোটকথা মুরগির সেই ‘মক’ আইটেমটি নিরামিষই থেকে যায়।

২০২০ সালে কোহলি ব্যাখ্যা করেছিলেন কেন নিরামিষভোজী হয়েছিলেন। শরীর থেকে অতিরিক্ত ইউরিক এসিড নিঃসরণ করত খাদ্যাভাসে পরিবর্তন করেছিলেন। সেসময় ইনস্টাগ্রামে একটি লাইভ সেশনে বলেছিলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে মাংস খাওয়া ছেড়ে দিয়েছি।’

একজন ব্যক্তি চিকেন খাচ্ছেন, সোশ্যাল মিডিয়া পোস্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘২০১৮ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট চলাকালীন আমার সার্ভিক্যাল মেরুদণ্ডে সমস্যা হয়েছিল। একটি স্নায়ু সংকুচিত হতে থাকলে প্রচণ্ড ব্যথা অনুভব করি। আমার ডান হাতের কনিষ্ঠ আঙুলেও সেটি ছড়িয়ে পড়ে। সেসময় পাগলের মতো কাতরাচ্ছিলাম, এমনকি রাতেও ঘুমাতে পারিনি।’

‘তারপর ডাক্তারের পরামর্শে পরীক্ষা করাই। জানতে পারি আমার পেট খুব অম্লীয়, এমনকি শরীরও। অত্যধিক ইউরিক অ্যাসিড তৈরি করে। যদিও ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম নিচ্ছিলাম, তবে একটি ট্যাবলেট ছাড়া সবকিছুই আমার শরীরে সঠিকভাবে কাজ করার জন্য যথেষ্ট ছিল না। তাই আমার পাকস্থলী ক্যালসিয়াম টানতে শুরু করে হাড় থেকে এবং আমার হাড় দুর্বল হয়ে পড়ে। এ কারণে ইউরিক অ্যাসিড কমানোর জন্য ইংল্যান্ড সফরের মাঝখানে মাংস খাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম।’

‘আশ্চর্যজনকভাবে এরপর থেকে দারুণ অনুভব করি। এখন প্রায় দুবছর এবং এটি আমার নেয়া সেরা সিদ্ধান্তগুলোর মধ্যে একটি। তখন আমার মনে হতে থাকল কেন এই সিদ্ধান্তটি আগে নেইনি।’

Tags: কোহলিভারতলিড স্পোর্টস
Previous Post

গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত

Next Post

জেলেনস্কির হঠাৎ যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্য কী?

Next Post
জেলেনস্কি ও বাইডেনের সাক্ষাৎ, যুক্তরাষ্ট্রে শান্তি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলেনস্কির হঠাৎ যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্য কী?

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা খাজার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT