চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বসেরা বিষ্ণোই কেন একাদশে নেই, বিস্ময় গম্ভীরের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:19 অপরাহ্ন 13, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার শুভমান গিল মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। দ্বিতীয়টিতে ৫ উইকেটে হেরেছে সূর্যকুমার যাদবের দল। একাদশে ছিলেন না সম্প্রতি টি-টুয়েন্টিতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা রবি বিষ্ণোই। ম্যাচের একাদশ দেখে তাই বিস্ময়ের শেষ নেই ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীরের।

এক অনুষ্ঠানে একাদশ প্রশ্নে প্রথম উত্তর দেন সাবেক লেগ স্পিনার পিযূস চাওলা, ‘রবি বিষ্ণোই যেভাবে গত সিরিজে পারফর্ম করেছে, তাকে খেলানো উচিত ছিল। সম্প্রতি আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে, অবশ্যই হতাশ হবে সে।’

উপস্থাপকের একই প্রশ্নে বিস্ময় প্রকাশ করেন গম্ভীর, ‘জানি না শ্রেয়াস আয়ারকে কেন বাদ দেয়া হয়েছে, কারণ বেঙ্গালোরে গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফটি করেছিল। এখন এটার কারণ কী হতে পারে, হয়তো তারা একজন বাঁহাতি খুঁজছে, অথবা আয়ারের কিছুটা সমস্যা থাকতে পারে, তার সতীর্থরা উত্তর দিতে পারবে।’

‘কিন্তু চাওলা যেটা বলেছেন, টি-টুয়েন্টির সেরা বোলারকে যদি সেরা একাদশে না রাখেন এবং সেটা আপনার প্রধান দল নয়, তরুণদের সুযোগ দিচ্ছেন। শুধুমাত্র সূর্যকুমার এবং টিম ম্যানেজমেন্ট এ প্রশ্নের উত্তর দিতে পারবে।’

সম্প্রতি আফগানিস্তান লেগ স্পিনার রশিদ খানকে সরিয়ে টি-টুয়েন্টিতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন বিষ্ণোই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ সিরিজ জয়ে সেরা হয়েছিলেন ২৩ বর্ষী বিষ্ণোই।

Tags: অস্ট্রেলিয়াআয়ারগম্ভীরভারতরশিদলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসূর্যকুমার
Previous Post

নিখোঁজ সাংসদ সানি দেওলের খোঁজ দিলে মিলবে ৫০ হাজার!

Next Post

বিএনপির অবরোধের দ্বিতীয় দিন রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক

Next Post
ঢাকায় যানবাহনের স্বাভাবিক চলাচল, অবরোধের দ্বিতীয় দিন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির অবরোধের দ্বিতীয় দিন রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক

বিশ্ব জলবায়ু সম্মেলনে বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মানসিক স্বাস্থ্যে জলবায়ু অভিঘাতের বিরূপ প্রভাবের কথা তুলে ধরেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT