চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সহ-অধিনায়ক নিয়ে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:43 অপরাহ্ন 13, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ক্রিকেট দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

ভবিষ্যতের অধিনায়ক হিসেবে যোগ্য খেলোয়াড় বেছে নেয়ার জন্য ভিন্ন পন্থায় হাঁটছে অস্ট্রেলিয়া। এখন থেকে টেস্টে দুই সহ-অধিনায়ক নিয়ে লাল-বলের ক্রিকেটে অজিরা মাঠে নামবে। প্যাট কামিন্সের সহকারী হিসেবে আগে থেকেই দায়িত্বে আছেন স্টিভেন স্মিথ। এবার সহ-অধিনায়কের সহ-অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হচ্ছে ট্রাভিস হেডকে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের নায়ক ছিলেন হেড। ২৯ বর্ষী বাঁহাতি ব্যাটার পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট দলে আছেন, বুধবার তাকে দ্বিতীয় সহ-অধিনায়ক করা হয়।

এবছরের শুরুর দিকে ভারতে প্রথম টেস্টে বিতর্কিতভাবে বাদ পড়েছিলেন হেড। গত দুবছর সব ফরম্যাটেই দারুণ ফর্মে থাকা ব্যাটার দলে জায়গা পাকাপোক্ত করেছেন। অজি অধিনায়ক কামিন্স নিশ্চিত করেছেন, হেডকে সহ-অধিনায়কত্ব দেয়ার পদক্ষেপটি ভবিষ্যতের দিকে নজর রেখেই।

‘তিনি দীর্ঘদিন ধরে খেলছে। সবসময় আমাদের দলের একজন নেতা ছিলেন। তাই আমরা ভেবেছিলাম, বিষয়টাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার এখন ভালো সময়। স্টিভেন স্মিথ চিরকাল খেলবেন না। আমি চিরকাল অধিনায়ক থাকছি না। তাই আমরা মনে করি, আমাদের দলকে ভবিষ্যতে প্রমাণ করার জন্য কিছু দায়িত্ব আছে। অন্য নেতাদের সুযোগ দেয়ার চেষ্টা শুরু করেছি।’

‘আমি মনে করি হেড যেমন ব্যক্তিত্বকে দলের মাঝে নিয়ে আসে, তা এমন এক ব্যাপার যা আমরা সকলেই পছন্দ করি। এতে একটি নির্দিষ্ট পরিমাণ স্বাধীনতা রয়েছে। তিনি খেলাটি উপভোগ করেন। তার মুখে সবসময় হাসি থাকে।’

‘আমরা তাকে একটা ভালো সুযোগ দিচ্ছি। যখন ভবিষ্যতে সম্ভাব্য অধিনায়কদের তালিকার দিকে তাকাবেন, অবশ্যই তিনি থাকবেন। কখনো কখনো আপনি ভুল করতে পারেন। কেউই খেলার বিষয়ে গভীর চিন্তাবিদ নন। তবে কৌশলগতভাবে মনে করি, হেড দুর্দান্ত।’

২১ বছর বয়সে শেফিল্ড শিল্ডে সাউথ অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার পর হেড দীর্ঘদিন ধরে একজন ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে তৈরি হচ্ছিলেন। প্রথম তিন মৌসুমে দুটি শিল্ড ফাইনালসহ ৬২টি শিল্ড ম্যাচে সাউথ অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন।

দুটি মার্শ কাপ ফাইনালসহ ২৭টি লিস্ট-এ ম্যাচে রাজ্যের নেতৃত্ব দিয়েছেন হেড। ২০১৭-১৮ মৌসুমে বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে শিরোপা জিতেছেন। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে অস্ট্রেলিয়া এ-দলের হয়ে ৮ ম্যাচে অধিনায়কত্ব করেছেন।

Tags: অস্ট্রেলিয়াকামিন্সটেস্টলিড স্পোর্টসহেড
Previous Post

দুই ছবির শুটিংয়ে জমজমাট এফডিসি

Next Post

‘অশ্বিন আমার কোচদের মধ্যে অন্যতম’

Next Post
অশ্বিনের কোচদের মধ্যে অন্যতম হিসেবে তার প্রশংসা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অশ্বিন আমার কোচদের মধ্যে অন্যতম’

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ছবি, বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT