চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:49 পূর্বাহ্ন 13, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
গাজায় যুদ্ধের পর ধ্বংসপ্রাপ্ত ভবন ও ধ্বংসস্তূপ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। এ প্রস্তাবের পক্ষে বাংলাদেশ ও ভারতসহ ১৫৩টি দেশ ভোট দিয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তোলা এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ১০টি দেশ। আর ভোটদান থেকে বিরত ছিল ২৩টি দেশ। গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির প্রস্তাবটি উত্থাপন করে অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

যদিও সাধারণ পরিষদে পাস হওয়া এই প্রস্তাবটি মানা বাধ্যতামূলক নয়, তারপরও এটি বৈশ্বিক মতামতের সূচক হিসেবে কাজ করে থাকে।

এইদিকে জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হলেও গাজার দক্ষিণ খান ইউনিসে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। মিশরীয় সীমান্তের কাছে রাফাতেও হামলা চালাচ্ছে দেশটি। উল্লেখ্য, গত ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিক। এর আগেও অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি নিয়ে একটি প্রস্তাব তোলা হয়। যেখানে প্রস্তাবটির পক্ষে ১২১টি দেশ, বিপক্ষে ১৪ টি এবং ৪৪টি দেশ ভোটদানে বিরত ছিল।

Tags: অবরুদ্ধ গাজাজাতিসংঘফিলিস্তিন
Previous Post

গাজায় বোমা হামলার কারণে সমর্থন হারাচ্ছে ইসরায়েল: জো বাইডেন

Next Post

দুবছর পর ফিরেই ইংল্যান্ডকে হারালেন রাসেল

Next Post
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছেন, দর্শকরা মাঠে উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবছর পর ফিরেই ইংল্যান্ডকে হারালেন রাসেল

বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো, নির্বাচনী প্রক্রিয়া নির্দেশ করে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ থানার ওসিকে বদলি করতে নির্বাচন কমিশনের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT