চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে জিতের ‘মানুষ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:48 অপরাহ্ন 12, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
জিতের 'মানুষ' সিনেমার পোস্টার, প্রধান চরিত্রের ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ নভেম্বর পশ্চিমবঙ্গসহ ভারতের কয়েকটি রাজ্যে মুক্তি পেয়েছিল জিৎ অভিনীত ‘মানুষ’। এবার ছবিটি আমদানিতে বাংলাদেশে মুক্তি পাচ্ছে। ঢাকার নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘মানুষ’ আগামী শুক্রবার (১৫ ডিসেম্বর) থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলবে। 

‘মানুষ’ এদেশ মুক্তি দিচ্ছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। আমদানিকারক কিবরিয়া লিপু জানান, মন্ত্রণালয়ের অনুমতি আগেই পেয়েছি। মঙ্গলবার ‘মানুষ’ সেন্সরে জমা দেয়া হয়েছে। বুধবার অথবা বৃহস্পতিবার সেন্সর পেলে আগামী শুক্রবার মুক্তি পাবে।

এর আগে ভারতের সাথে একইদিনে বাংলাদেশেও ‘মানুষ’ মুক্তি দিতে চেয়েছিল জাজ মাল্টিমিডিয়া। তবে জাজকে ছবি আনার অনুমতি দেয়নি মন্ত্রণালয়। জাজ না পেলেও অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন ছবিটি বাংলাদেশে আনছেন; যিনি পাঠান, জওয়ান, অ্যানিমেল ছবিগুলো বাংলাদেশে মুক্তি দিয়েছেন।

জিতকে নিয়ে ‘মানুষ’ ছবি নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষিক্ত হয়েছেন সঞ্জয় সমদ্দার। তিনি চেয়েছিলেন, তার প্রথম ছবিটি যেন বাংলাদেশে মুক্তি পায়। বলেন, আমার ইচ্ছা পূরণ হচ্ছে। এটি আমার প্রথম সিনেমা। চেয়েছিলাম দুই দেশের দর্শক সিনেমাটি একসঙ্গে উপভোগ করুক। তিন সপ্তাহ পরে হলেও আমার দেশের মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে পাবেন।

এদিকে, জিতের ‘মানুষ’ মুক্তির পর ভারতে খুব একটা সুবিধে করতে পারেনি। প্রশংসা পেলেও সিনেমা হল থেকে লগ্নী তুলতে ব্যর্থ হয়েছে, এমনটাই জানা যায় ভারতীয় গণমাধ্যম ও চলচ্চিত্র বিশ্লেষকদের কাছ থেকে।

হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণে প্রকাশিত খবরে বলা হয়, ছবি নিয়ে যতটা উত্তেজনা ছিল, তা দেখা যায়নি বক্স অফিসে।

পশ্চিমবঙ্গের প্রযোজক রানা সরকার গেল ৩০ নভেম্বর জিতের জন্মদিনে উপলক্ষে এক পোস্টে লিখেছেন, ‘যতজন ফ্যান জিদ্দার বাড়ির সামনে জমা হয়েছে জন্মদিনের শুভেচ্ছা জানাতে, তারা কি জিৎ দাদার সিনেমা দেখতে হলে গেছে ? গেলে ‘মানুষ’ সিনেমাটা এতবড় ফ্লপ হত না!

Tags: অভিনয়কলকাতাজিৎঢাকামানুষলিড বিনোদনসঞ্জয় সমদ্দারসুপারস্টার
Previous Post

তিন ফরম্যাটেই সাকিবকে অধিনায়ক রাখতে চায় বিসিবি

Next Post

বিবিসির বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের মনোনয়ন তালিকায় ব্রড

Next Post
ব্রডের খুশি প্রকাশ, ক্রিকেট মাঠে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবিসির বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের মনোনয়ন তালিকায় ব্রড

বিকাশের ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের পুরস্কারসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ১৯টি পুরস্কার জিতল বিকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT