চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডানকি’ মুক্তির আগে বৈষ্ণদেবী মন্দিরে শাহরুখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:55 অপরাহ্ন 12, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
শাহরুখ খান বৈষ্ণদেবী মন্দিরে দর্শনার্থীদের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের সিনেমা মুক্তি মানেই এর আগে একবার তার বৈষ্ণদেবীর দর্শন! তার এই আচার যে আসলেই বেশ কাজের তার প্রমাণ ইতোপূর্বেই মিলেছে তার অভিনীত সিনেমা ‘জওয়ান’ ও ‘পাঠান’ এর মুক্তিতে। তাই এবারও ব্যতিক্রম হল না।

আসন্ন ‘ডানকি’ ছবিটির মুক্তির আগেই শাহরুখ পৌঁছে গেলেন বৈষ্ণদেবীর দর্শনে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সকাল জম্মুর এই তীর্থস্থানে পৌঁছে যান শাহরুখ।

পিটিআইয়ের (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া) তরফে শাহরুখের একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে তিনি তার বডিগার্ড এবং সিকিউরিটিদের মাঝে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছেন। এসময় তার সঙ্গে ছিলেন তার ম্যানেজার পূজা দাদলানিও। শাহরুখের পরনে ছিল একটি কালো পাফার জ্যাকেট এবং হুডি।

এর আগেও গত বছর ১২ ডিসেম্বরই শাহরুখ খান বৈষ্ণদেবী দর্শনে গিয়েছিলেন। তখন তার ‘পাঠান’ ছবি মুক্তির আগে গিয়ে তিনি দেবীর থেকে আশীর্বাদ নিয়ে এসেছিলেন। চার বছর পর সেই ছবির হাত ধরে বড় পর্দায় ফিরে ১০০০ কোটির উপর আয় করেছিল শাহরুখের ‘পাঠান’। এরপর চলতি বছর ‘জওয়ান’ ছবির আগেও তাকে বৈষ্ণদেবী যেতে দেখা যায়।

চলতি বছরের আগস্ট মাসেও তিনি এই তীর্থস্থানে গিয়েছিলেন। যার পর ‘জওয়ান’ তো রীতিমত সমস্ত রেকর্ড ভেঙে প্রথম বলিউড ছবি হিসেবে বক্স অফিসে ১১০০ কোটির বেশি আয় করে। সেই সঙ্গে সব থেকে বেশি আয় করা বলিউড ছবির তকমাও লাভ করে এটি। এবার আসন্ন ‘ডানকি’ ছবির মুক্তির আগে বৈষ্ণদেবীর দর্শনে গেলেন শাহরুখ।

রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ ছবিটিও ১০০০ কোটির উপর আয় করবে বলে ধারণা করা হচ্ছে। শাহরুখের পাশাপাশি ছবিটিতে দেখা যাবে তাপসী পান্নু, বোমান ইরানি, ভিকি কৌশলের মত তারকাদের। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিটির ট্রেলার সহ বেশ কয়েকটি গান। জমিয়ে প্রচারও চলছে ছবিটির।

মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে ফোকাস করে নির্মিত হয়েছে ‘ডানকি’। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২১ ডিসেম্বর।

সূত্র: পিঙ্কভিলা

Tags: জওয়ানডানকিপাঠানবলিউডরাজকুমার হিরানীশাহরুখ খান
Previous Post

বিদেশি শিক্ষার্থী ও কর্মী নিয়োগে কঠোর ভিসা নীতি করছে অস্ট্রেলিয়া

Next Post

পেঁয়াজের বাজারে কঠোর অবস্থানে ভ্রাম্যমাণ আদালত

Next Post
রপ্তানি বন্ধ থাকলেও বাজারে আছে আগের মজুত ভারতীয় পেঁয়াজ

পেঁয়াজের বাজারে কঠোর অবস্থানে ভ্রাম্যমাণ আদালত

ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বতন্ত্রপ্রার্থী, সেনাবাহিনী ও বিএনপির সন্ত্রাস বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT