চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
7:05 অপরাহ্ন 11, ডিসেম্বর 2023
in জনপদ, দিনাজপুর
A A
দিনাজপুরে যুবদল নেতার গ্রেপ্তার, ট্রাকের আগুনের ঘটনায় সন্দেহভাজন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে ট্রাকে আগুন দেয়ার ঘটনায় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।  যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় জড়িত আরো কয়েকজনকে চিহ্নিত করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবদল নেতা আনোয়ার হোসেন ইমরান (৩৪) যুবদলের কাহারোল উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক।  তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দইল গ্রামের আবুল কাসেমের ছেলে।

সোমবার ১১ ডিসেম্বর দুপুরে দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন।  তিনি জানান, দেশজুড়ে হরতাল অবরোধ কর্মসূচি চলাকালে দিনাজপুরে গত ৬ ডিসেম্বর রাত ১১টার দিকে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের মহুগাঁও আমতলী বাজারের টেউনি ব্রীজের উপর, ৪ ডিসেম্বর রাতে শহরে দাঁড় করিয়ে রাখা বাসে,৩ ডিসেম্বর রাতে খড় বোঝাই ট্রাকে আগুন দেয় দূর্বৃত্তরা। এছাড়াও ২৭ নভেম্বর জেলার কাহারোল উপজেলার মোহাম্মদপুর এলাকায় এক‌টি ট্রাকে এবং গত ২ ডিসেম্বর  রাতে একই উপ‌জেলার রামপুর ভাদগাও সেতু সংলগ্ন এলাকায়এক‌টি ধান বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিনে ১৩ নভেম্বর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের কাছে একটি ভুট্টা  বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। রাতের অন্ধকারে আগুন দেয়ার ঘটনায় জড়িতদেন চিহ্নিত করতে মাঠে নামে পুলিশ। প্রত্যেকটি ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে সক্ষম হয়েছেন তারা। এর অংশ হিসেবে দুইটি অগ্নিসন্ত্রাসে জড়িতদের মধ্যে কাহারোল উপজেলার যুবদল নেতা আনোয়ার হোসেন ইমরানকে রোরবার রাতে বীরগঞ্জ উপজেলা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাত আল মামুন, বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, কাহারোল থানার ইনচার্জ ফারুকুল ইসলাম এবং বীরগঞ্জ থানার ইনচার্জ মজিবুর রহমানসহ অন্যরা।

 

Tags: ট্রাকে আগুনদিনাজপুর
Previous Post

১০ কোটি টাকা মূল্যের হীরার আংটি পাওয়া গেল ভ্যাকুয়াম ক্লিনারে!

Next Post

‘আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ এবং বন্ধু হলো বই’

Next Post
চ্যানেল আই অনলাইন এর সংবাদ সম্মেলনে বক্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ এবং বন্ধু হলো বই’

চ্যানেল আই অনলাইন এর সংবাদ সম্মেলনে বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরা ১০০ কোটির ক্লাবে কবে যাবো, সেদিকেই তাকিয়ে আছি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT