চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পেঁয়াজ মজুদদারদের খুঁজছে গোয়েন্দা সংস্থা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 11, ডিসেম্বর 2023
in - সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম সফিকুজ্জামান বলেছেন: আগামী এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের বাজার স্থিতিশীল হবে বলে আশা করা যাচ্ছে। মুড়িকাটা পেঁয়াজ ইতোমধ্যে বাজারে আসা শুরু করেছে।

তিনি বলেন: পেঁয়াজ মজুদদারদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে। পেঁয়াজের দাম বাড়ার পেছনে ইতোমধ্যে কিছু মজুদদারকে চিহ্নিত করা হয়েছে এবং এখনো যারা অচিহ্নিত রয়েছে তাদেরকেও চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।

‘খাতুনগঞ্জ ও শ্যামবাজারের থরে থরে সাজানো পেঁয়াজ আমাদের অভিযানের পরে কীভাবে উধাও হয়ে গেল, কারা পেঁয়াজ লুকিয়ে রেখেছে- গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার চেষ্টা চলছে। ইতোমধ্যে দেশের ৫৪টি জেলায় অভিযান পরিচালনা করে ১১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গত কিছুদিন আগে হিমাগার থেকে ৬ লক্ষ ডিম মজুদ অবস্থায় পাওয়া গেছে। মাংস ও আলুর বাজারে অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও পেঁয়াজের বাজার স্থিতিশীল করার লক্ষ্যে সরকার কাজ করছে। ভোক্তা অধিকার সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

আজ সোমবার ১১ ডিসেম্বর ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকার কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও রানার আপ হওয়ার গৌরব অর্জন করে ইডেন মহিলা কলেজ।

সভাপতির বক্তব্যে ডেমোক্রেসি’র চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাংলাদেশে দ্রব্যমূল্যের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে কালোবাজারী—মজুদদাররা সরকারের চেয়েও পাওয়ারফুল। রাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাও তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। সুযোগ পেলেই বেপরোয়া হয়ে ওঠে। জনগণকে বেকায়দায় ফেলতে চায়। বর্তমানে পেঁয়াজ নিয়ে তেলেসমাতি কান্ড তারই প্রমাণ। তবে আশা করা যাচ্ছে কিছু দিনের মধ্যেই অসৎ পেয়াজ কারবারীদের নিস্ক্রীয় করা যাবে। ভারতে ঋণপত্র খোলা ৫৫ হাজার টন পেঁয়াজ দেশে আনার দ্রুত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

এছাড়াও টিসিবির কাছে সাড়ে ৩ হাজার টন পেঁয়াজ রয়েছে। অন্যদিকে দেশীয় পেঁয়াজও বাজারে আসা শুরু করেছে। আমি ধারণা করছি এবারও অসৎ মজুদদার পেঁয়াজ কারবারীরা হয়তো গোডাউনে পেয়াজ পঁচাবে অথবা গোপনে পানিতে ফেলে দিবে। তাই আশা করবো যারা বিভিন্ন জায়গায় পেঁয়াজ লুকিয়ে রেখেছে তারা দ্রুত লোকশান এড়াতে চাইলে বাজারে দ্রুত পেঁয়াজ সরবরাহ করবেন।

কিরণ আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছা থাকতে হবে। চাকরিজীবি মধ্যবিত্ত, নিম্নবিত্তরা দ্রব্যমূল্যের কষাঘাতে হিমশিম খাচ্ছে। অনেকেই খাদ্য তালিকা থেকে মাছ মাংস খাওয়া বাদ দিয়েছে। মধ্যবিত্তের অবস্থা হয়েছে না পারে সইতে না পারে কইতে। দ্রব্যমূল্যের কষাঘাত থেকে জনগণকে মুক্তি দিতে হবে। তার জন্য দরকার ব্যবসায়ীদের মানসিকতার পরিবর্তন।

তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিরলস ও ধারাবাহিক কার্যক্রমের জন্য একজন সাধারণ নাগরিক হিসেবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনিয়ম ও দুনীর্তিমুক্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জন্য রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সুপারিশ করছি। একই সাথে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যেসব কর্মকর্তারা ২৪ ঘন্টা জীবনের ঝুঁকি নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণে নানা অভিযান পরিচালনা করছেন তাদের জন্য ঝুঁকিভাতাসহ বিশেষ ইনসেন্টিভ প্রদানের সুপারিশ করছি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ আসাদুজ্জামান ও ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, উপপরিচালক আতিয়া সুলতানা প্রুমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি ও সনদপত্রসহ যথাক্রমে নগদ ২ লক্ষ ও ১ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হয়।

Tags: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরটিসিবিডিবেট ফর ডেমোক্রেসি
Previous Post

অনুরাগের ‘কেনেডি’ দেখতে না পারায় ক্ষুব্ধ জনতা

Next Post

সৈকত পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার

Next Post
সৈকত পরিষ্কার করার জন্য একত্রিত হওয়া মানুষদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সৈকত পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার

বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রুবেল আজিজ পুনরায় বনানী ক্লাবের সভাপতি নির্বাচিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT