চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেলের জার্সিকে অবসরে পাঠাচ্ছে সান্তোস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:16 অপরাহ্ন 10, ডিসেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
পেলে ফুটবল খেলছেন, দর্শকরা স্টেডিয়ামে আনন্দে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদের ইতিহাসে প্রথমবার দ্বিতীয় বিভাগে নেমে গেছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস। এরই মাঝে তাদের সর্বকালের সেরা খেলোয়াড় পেলেকে সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে ক্লাবটি। কিংবদন্তি ফুটবলার পেলে ক্যারিয়ারের প্রায় পুরোটাই কাঁটিয়েছেন সান্তোসের জার্সিতে। দল দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার পেলেকে স্মরণ করে নিজেদের ১০ নম্বর জার্সিটা তুলে রাখছে সান্তোস।

সেটা অবশ্য সাময়িক সময়ের জন্য। তারা প্রথম বিভাগে না ফেরা পর্যন্ত সান্তোসের দশ নম্বর জার্সিতে দেখা যাবে না কাউকে। সান্তোসের নবনির্বাচিত প্রেসিডেন্ট মার্সেলো তেজেইরা এই বিষয়টি নিশ্চিত করেছেন।

পেলের ১০ নম্বর জার্সি তুলে রাখার বিষয়ে মার্সেলো বলেছেন, ‘আমরা প্রথম বিভাগে না ফেরা পর্যন্ত পেলের ১০ নম্বর জার্সি ব্যবহার করব না। এই বছর ব্রাজিলের ফুটবল লিগকে পেলের নামে নামকরণ করা হয়েছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করব প্রথম বিভাগে ফেরার, আর এটিই ১০ নম্বর জার্সির জন্য উপযুক্ত জায়গা।’

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় বিভাগে নেমে যায় সান্তোস। লিগে ১৭তম স্থানে থাকায় সিরি-আ থেকে সিরি-বিতে নেমে যায় দলটি। দলের এমন অবস্থায় গাড়ি ভাঙ্গচুরও করেছেন অনেক

উল্লেখ্য, কিংবদন্তি ফুটবলার পেলের স্মরণে চলতি বছর ব্রাজিলের ফুটবল লিগ আয়োজনের কথা রয়েছে। লিগের প্রতিটি ম্যাচের দশম মিনিটে স্মরণ করা হবে পেলেকে।

Tags: পেলেব্রাজিললিড স্পোর্টসসান্তোসসিরি আ
Previous Post

ভারত থেকে আসবে ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ

Next Post

মঙ্গলবার থেকে ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি

Next Post
বিএনপি ৩৬ ঘণ্টার অবরোধের ঘোষণা দেয়, ঢাকায় বিক্ষোভ ও যানবাহন বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার থেকে ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি

ক্রিকেটাররা মাঠে আহত খেলোয়াড়ের জন্য চিকিৎসা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপজ্জনক পিচ, বন্ধ হলো বিগ ব্যাশের খেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT