চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০ সেকেন্ডেই প্রশংসায় ভাসছেন অপূর্ব!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 অপরাহ্ন 10, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
নৌকায় বসে পর্যটকরা সুন্দর সমুদ্রের দৃশ্য উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ৩০ সেকেন্ডের একটি টিজার, যেখানে দেখা যাচ্ছে অভিনেতা অপূর্ব নৌকায় ভাসছেন উত্তাল সমুদ্রে! ব্যাকগ্রাউন্ডে বাজছে তার সংলাপ। বলছেন, ‘কিছু কিছু সম্পর্ক উত্তাল সমুদ্রের মতো। দিকহীন। কূল নেই কিনারা নেই। তবুও ভালোবাসার গন্তব্যে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু কখনও কখনও হয়ে যায় দেরী।’

৮ ডিসেম্বর এই টিজারটি অন্তর্জালে প্রকাশের পর সেটি পলকেই ছড়িয়ে যায়। ফেসবুকে বিভিন্ন নাটকের গ্রুপ আর ব্যক্তিগত দেয়ালে শেয়ার হতে থাকে। সঙ্গে প্রশংসায় ভাসতে থাকেন অপূর্ব ও সংশ্লিষ্টরা। বেশিরভাগ দর্শকই মনে করছেন, বছর শেষে অপূর্বর বড় কামব্যাক হচ্ছে এই নাটকটির মাধ্যমে। যার প্রতিচ্ছবি মিলছে এই টিজারে।

জানা গেছে, এটি সিএমভি’র ব্যানারে ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’-এর ‘পথে হলো দেরী’ নাটকের টিজার। চিত্রনাট্য ও নির্মাণে জাকারিয়া সৌখিন। অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তটিনী, মনোজ প্রামাণিক, সালহা খানম নাদিয়া প্রমুখ।

টিজার থেকে আশাতীত প্রশংসা পেয়ে খানিকটা স্বস্তিতে আছেন নায়ক অপূর্ব। বললেন, ‘দর্শকদের এমন সাড়া পেলে সব কষ্ট ভুলে যাই। মনে হয়, আমাদের পরিশ্রমটা কাজে লেগেছে।’

এরপর স্মৃতি কাতর অভিনেতা বলেন, ‘টিজারে যে দৃশ্যটি দেখছেন সেটা কক্সবাজার থেকে অনেক ভেতরে, টেকনাফের কাছাকাছি গভীর সমুদ্রে। এখানে শুটিং করতে যাওয়ার সময় আমাদের নৌকা আটকে যায় বালিতে। এরপর টানা ৬ ঘণ্টা পুরো ইউনিট অপেক্ষা করেছি জোয়ারের জন্য। জোয়ার আসার পর আমাদের নৌকা সচল হয়। এই শ্রম বা ডেডিকেশনগুলো সার্থক হয় দর্শকদের এমন সাড়া পেলে।’

অপূর্ব চলতি বছর কাজের পরিমাণ একেবারেই কমিয়ে দিয়েছেন। এরমধ্যে ‘পথে হলো দেরী’ তার কাছে অন্যতম সেরা কাজ হয়ে থাকবে বলে মনে করছেন।

এদিকে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘আমি আসলে বড় ক্যানভাস ধরার চেষ্টা করেছি। আমার এই চেষ্টার সঙ্গে শতভাগ একাত্ম ছিলো অপূর্ব, তটিনী, সিনেমাটোগ্রাফার নাজমুল হাসানসহ ইউনিটের প্রত্যেকে। অন্যদিকে প্রযোজক পাপ্পু ভাইয়ের দিক থেকেও ছিলো সর্বোচ্চ স্বাধীনতা। সব মিলিয়ে পুরো ইউনিট মিলে অসম্ভব কষ্ট করে এই কাজটি করেছি।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’-এর তৃতীয় ও শেষ কাজ হিসেবে ‘পথে হলো দেরী’ মুক্তি পাচ্ছে শিগগিরই, সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

Tags: অপূর্বতটিনীনাটকনাদিয়ামনোজলিড বিনোদনসমুদ্রসিএমভি
Previous Post

কালসন্ধ্যা

Next Post

সারাদেশে বিএনপির মানববন্ধন কর্মসূচি

Next Post
বিএনপির মানববন্ধন কর্মসূচিতে হাজারো নেতাকর্মী ও সমর্থকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে বিএনপির মানববন্ধন কর্মসূচি

নির্বাচনী বোর্ড ও বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মনোনয়নপত্র বাতিলের আপিল শুনানিতে অনেকের প্রার্থিতা ফেরত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT