চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘কোর্ট মার্শাল’, সত্য মিথ্যার লড়াই

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
11:34 পূর্বাহ্ন 10, ডিসেম্বর 2023
in শিক্ষা
A A
নাটকের দৃশ্যে সেনা সদস্যরা কোর্ট মার্শাল প্রক্রিয়া পরিচালনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চোখে দেখার আড়ালেও লুকায়িত থাকতে পারে আরেক সত্য যা কখনও কখনও মানুষের প্রাণের চেয়েও হয়ে উঠে মূল্যবান। নাট্যকার এস এম সোলায়মান ‘কোর্ট মার্শাল’ নাটকে এ সত্যকেই তুলে ধরেছেন।

শনিবার ৯ ডিসেম্বর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সেলিম আল-দীন মুক্তমঞ্চে নাটকটির ২৫৩তম মঞ্চায়ন প্রদর্শন হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সংসদ কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী কাউন্সিলের শেষ অধিবেশনে নাটকটি মঞ্চায়ন করে থিয়েটার আর্ট ইউনিট।

মুক্তিযুদ্ধোত্তর দেশে স্বাধীনতার পক্ষ-বিপক্ষ শক্তির দ্বন্দ্বই কোর্ট মার্শাল নাটকে প্রতিফলিত হয়েছে। ট্র্যাজিক পরিণতির এই নাটকে দেখা যায় বীরাঙ্গনার সন্তান সিপাহী আকবর দেশকে ভালোবাসেন। কিন্তু তার সহকর্মী মেজর এফ এ খান স্বাধীনতাবিরোধী। এফ এ খান সহ্য করতে পারেন না দেশপ্রেমী আকবরকে। তাকে চাকরের মতো কাজ করানোসহ নানাভাবে মানসিক নিপীড়ন করতেন। এমনকি আকবরের মা বীরাঙ্গনাকে নিয়ে কটুক্তি করেন। একপর্যায়ে নিপীড়ন থেকে বাঁচতে এফ এ খানকে খুন করতে উদ্যত হন আকবর। তবে ভুলবশত তিনি মেজর সাব্বিরকে হত্যা করেন। এ হত্যাচেষ্টার দায়ে আকবরের ফাঁসির আদেশ দেয় সামরিক আদালত। কেন এবং কীভাবে এই হত্যা এবং কী তার পরিণতি, সেটি নিয়েই ছিল এ নাটক।

এছাড়া, সবধরনের সামাজিক বিভেদের রেখা নিশ্চিহ্ন করে সত্যিকারের পক্ষপাতমুক্ত ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে শাসকশ্রেণির প্রতি আবেদন রেখেছে নাটকটি। কোন মিথ্যা অভিযোগে নিরপরাধ মানুষকে যেন প্রাণ দিতে না হয় এবং প্রকৃত সত্য মানুষের সামনে তুলে ধরাই এ নাটকের প্রতিপাদ্য। এই নাটকে সামাজিক শ্রেণিদ্বন্দ্ব, রাজনৈতিক উত্তরাধিকার, সামন্ত প্রবৃত্তির উৎপীড়নের পাশাপাশি সত্য আবিস্কারে সংগ্রাম উঠে এসেছে। সমাজে মানুষকে মানুষ হিসেবে বাঁচতে দিতে হবে। তবেই মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হতে পারে। প্রয়োজনে একজন সৈনিক তার অধিকারের জন্য বিদ্রোহ করবে। কারণ বিদ্রোহের অধিকার মানুষের জন্মগত।

নাটকের বিভিন্ন চরিত্রে আর্ট ইউনিটের শিল্পীরা অভিনয় করেন। নাটকটি দেখতে প্রায় সহস্রাধিক দর্শনার্থী জমায়েত হন। ১৯৯৩ সালের ৪ মার্চ মহিলা সমিতি মঞ্চে প্রথম মঞ্চস্থ হয় ‘কোর্ট মার্শাল’। এরপর গত ৩ দশক ধরে দেশ বিদেশে দর্শকদের মন কুড়িয়েছে।

২৫৩তম মঞ্চায়ন প্রসঙ্গে থিয়েটার আর্ট ইউনিটের সমন্বয়ক এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল চন্দন রেজা চ্যানেল আইকে বলেন, বর্তমানে ধনীদের কাছে গরীবেরা জিম্মি। বড়লোকেরা অর্থের বিনিময়ে মুক্তি পায়। দরিদ্র সুবিচার পায় না। চোখে যা দেখি তা সবসময় সত্য নয়। একটা হত্যার মতো অপরাধের পেছনের কাহিনি আমাদেরকে বের করতে হবে৷ এধরনের অপরাধ যেন না হয় তার ব্যবস্থা নিতে হবে। তবে অপরাধ কমে আসবে।

Tags: কোর্ট মার্শালজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Previous Post

চীনা নারীর চোখে ৬০টি জীবিত কৃমি!

Next Post

ইসরায়েলকে জরুরি ভিত্তিতে ১৪ হাজার ট্যাংকের গোলা দিচ্ছে যুক্তরাষ্ট্র

Next Post
ইসরায়েলি সেনা ও ট্যাংকসমূহের সমাবেশ, যুদ্ধের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলকে জরুরি ভিত্তিতে ১৪ হাজার ট্যাংকের গোলা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আকাশে সূর্য্য ও টেলিভিশন টাওয়ার, পাখি বসে আকাশের দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎবিহীন শ্রীলঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT