চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের লোকসভা থেকে বহিষ্কার হলেন মহুয়া মৈত্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:48 পূর্বাহ্ন 09, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক
A A
ভারতীয় লোকসভা থেকে বহিষ্কার হওয়া মহুয়া মৈত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে দেশটির লোকসভা (সংসদ) থেকে বহিষ্কার করা হয়েছে। তার বহিস্কারের প্রস্তাবটি লোকসভায় ধ্বনিভোটের মাধ্যমে গৃহীত হয়৷

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গতকাল (৮ ডিসেম্বর) শুক্রবার ভারতীয় কংগ্রেসের এথিক্স কমিটির রিপোর্ট লোকসভায় পেশ করা হয়। রিপোর্টে সুপারিশ করা হয়েছে, মহুয়া গুরুতর অপরাধ করেছেন, তাকে লোকসভা থেকে বহিষ্কার করা উচিত। তারপর এই রিপোর্ট নিয়ে আধঘণ্টা আলোচনার পর মহুয়া মৈত্রকে বহিষ্কারের প্রস্তাব পাস হয়৷

মহুয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি লোকসভা সাংসদ হিসেবে পাওয়া আইডি ও পাসওয়ার্ড দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানিসহ অন্যদের দিয়েছেন। তাছাড়া দর্শন হীরানন্দানির কাছ থেকে তিনি অর্থসহ নানা সুযোগ-সুবিধা নিয়েছেন। এথিক্স কমিটির রিপোর্টে তাই মহুয়াকে বহিষ্কার করার কথা বলা হয়েছে।

বহিষ্কৃত হওয়ার পর মহুয়া বলেন, অর্থের লেনদেন হয়েছে, তার কোন প্রমাণ নেই। আমি লোকসভার নিয়মাবলী ভালো করে পড়েছি। সেখানে আইডি, পাসওয়ার্ড শেয়ার করা যাবে না, এমন কোন কথা বলা হয়নি। মোদি সরকার যদি মনে করে, এভাবে মুখ বন্ধ করতে পারলে তারা আদানির বিষয়টি থেকে বাঁচবে, তাহলে তারা ভুল করছে।

এই প্রস্তাব নিয়ে ভোটাভুটির সময় ভারতের লোকসভার অধিকাংশ বিরোধী দলের সদস্য উপস্থিত ছিলেন না। তারা ওয়াকআউট করে চলে যান। তবে সব বিরোধী দল একসঙ্গে ভোট দিলেও মহুয়াকে নিয়ে সিদ্ধান্ত বদল হতো না। কারণ লোকসভায় বিজেপি ও তার শরিকদের সংখ্যাগরিষ্ঠতা আছে।

Tags: আদানিআদানি গ্রপবহিষ্কারভারতীয় কংগ্রেসমহুয়া মৈত্রলোকসভাসাংসদ
Previous Post

ফ্ল্যাটে বিস্ফোরণে শিশুসহ আহত ৪

Next Post

চব্বিশেই প্রয়াত জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী

Next Post
প্রিয় ভারতীয় অভিনেত্রীর শেষ ছবি, হাসিমুখে ক্যাফেতে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

চব্বিশেই প্রয়াত জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী

ফিলিস্তিন প্রেসিডেন্ট শান্তি সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধ বন্ধের জন্য শান্তি সম্মেলন আহ্বান করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT