চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা নারীর মৃত্যু

সুমন রায় by সুমন রায়
3:48 অপরাহ্ন 07, ডিসেম্বর 2023
in - সেমি লিড, অপরাধ, জনপদ, নরসিংদী
A A
গোয়েন্দা পুলিশ হেফাজত কেন্দ্রের প্রবেশদ্বার, কিছু মানুষ ও গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে থাকাকালীন চিকিৎসাধীন অবস্থায় নুরতাজ বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত নুরতাজ বেগম (৬০) নরসিংদী পৌর শহরের দক্ষিণ কান্দাপাড়া এলাকার মৃত পিয়ার হোসেনের স্ত্রী।

বৃহস্পতিবার ৭ ডিসেম্বর সকাল ৮ টায় নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার।

গোয়েন্দা পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নরসিংদীর ভেলানগর এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ নুরতাজ বেগমকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক নাঈমুল মোস্তাক। গ্রেপ্তারের পর তাকে ডিবি পুলিশের কার্যালয়ে রাখা হয়। রাত ১২টার দিকে তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে রাত ৩ টার দিকে গ্রেপ্তার নুরতাজ বেগম হঠাৎ করেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সকাল ৮টার দিকে তার বুক ব্যাথা হলে এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। তার লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. পলাশ মোল্লা বলেন, রাতে এবডোমেন পেইন নিয়ে এই রোগীকে ভর্তি করা হয়। চিকিৎসা দেয়ার পর তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল। কিন্তু সকাল সাড়ে ৭টার দিকে তার প্রচন্ড বুক ব্যাথা শুরু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৮টার দিকে তার মৃত্যু হয়। তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।

নরসিংদী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার জানান, রাত ৮ টায় ভেলানগর এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সে সুস্থ ছিল। কিন্তু রাত ৩টার দিকে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে রাতেই তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Tags: ডিবি হেফাজতেনরসিংদীনারীর মৃত্যু
Previous Post

নির্বাচনে বিদেশী চাপ ও সেনা মোতায়েন বিষয়ে যা বললেন নির্বাচন কমিশনার

Next Post

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ

Next Post
বন্যপ্রাণী ও জলজ জীবের ক্ষতি হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ

অ্যানিমেল সিনেমার একটি দৃশ্য, যেখানে একজন ব্যক্তি ধ্বংসস্তূপের মধ্যে অস্ত্র হাতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কতো প্রেক্ষাগৃহে চলছে ‘অ্যানিমেল’?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT