চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুর টেস্টে জয় কেন জরুরি, জানালেন মিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:01 অপরাহ্ন 06, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটের পর মিরপুরেও নিউজিল্যান্ডকে হারাতে পারলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে উঠে যাবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের তাগিদ অনুভব করছে টিম টাইগার্স। তবে দ্রুত ম্যাচ শেষ করার তাড়া নেই, জানালেন মেহেদী হাসান মিরাজ।

মিরপুর টেস্টের প্রথমদিনে দুই দলের মোট ১৫ উইকেটের পতন ঘটেছে। হোম অব ক্রিকেটে স্পিনিং উইকেটে আগেও খেলেছে বাংলাদেশ। তবে প্রথমদিনে এত ভয়ঙ্কর হতে দেখা যায়নি উইকেট। বাংলাদেশ ১৭২ রানে অলআউট হওয়ার পর ৫৫ রানে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নিয়েছে। মিরাজ নিয়েছেন ৩টি, তাইজুল ইসলাম ২টি।

ম্যাচের যে গতিপথ তাতে পাঁচ দিনের ম্যাচ হয়ত তিন দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। দুদিনেই শেষ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে দিনের খেলা শেষে মিরাজ বলেন, ‘আমরা এগিয়ে আছি। এখান থেকে লিড আমরা পেতে পারি। আমরা চাইব দ্রুত ওদের অলআউট করতে। এটা টেস্ট ক্রিকেট, আমাদের দ্রুত খেলা শেষ করতে হবে এমন তাড়া নেই। আমরা অতি আত্মবিশ্বাসে ভুগছি না। টেস্টে একেকটি দিন একেকরকম হতে পারে। আমরা চাইব পরের দিনটিও নিজেদের করে নিতে।’

সিলেটে এরচেয়ে ভালো উইকেটে খেলে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়েছিল বাংলাদেশ। মিরপুরের স্পিনিং উইকেটে জয়ের গৌরবের চেয়ে ভালো উইকেটে লড়াই করে জেতা নিশ্চয়ই বেশি গর্বের। তবে মিরাজ মনে করেন, প্রতিপক্ষকে অলআউট করতে না পারলে জয়ের সুযোগই আসবে না।

সেক্ষেত্রে হোম অ্যাডভান্টেজ নেয়ার পক্ষেই মত মিরাজের। তারকা অলরাউন্ডার জানান মেঘলা আবহাওয়ার কারণে বোলিং বেশি ভালো হয়েছে এই উইকেটে, ব্যাটিং করা হয়েছে ততটাই কঠিন।

Tags: আইসিসিটেস্ট চ্যাম্পিয়নশিপতাইজুলনিউজিল্যান্ডবাংলাদেশবাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টমিরপুরমিরাজলিড স্পোর্টসসিলেট
Previous Post

মুশফিকের ‘অদ্ভুত আউট’ নিয়ে যা বললেন মিরাজ

Next Post

ডিসেম্বরেই রিজার্ভে যোগ হচ্ছে ১ বিলিয়ন, স্বস্তি ফেরার আশা

Next Post
বিদ্যুৎ সংযোগের জন্য টাকা প্রদান করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিসেম্বরেই রিজার্ভে যোগ হচ্ছে ১ বিলিয়ন, স্বস্তি ফেরার আশা

দর্শকদের চাপে মুম্বাইয়ে ২৪ ঘণ্টা চলছে 'অ্যানিমেল'ের শো!. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকের চাপে মুম্বাইয়ে ২৪ ঘণ্টা চলছে 'অ্যানিমেল'র শো!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT