চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার ভাগ্য দেরীতে সহায় হয়: রোশান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:53 অপরাহ্ন 06, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
রোশান ও তার ঘোড়া সমুদ্র সৈকতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

“আমার ভাগ্য একটু দেরীতে সহায় হয়। তবে পরিশ্রম করা থামানো যাবে না। কখনো সাকসেস আসবে, আবার কখনো ব্যর্থতা আসবে। তবে হাল ছাড়া যাবে না। এ ক্ষেত্রে অবশ্যই আমি স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস নীতিতে বিশ্বাসী। আরও বিশ্বাস করি আমার লাইফে খারাপ কিছু ঘটবে না। সৃষ্টিকর্তার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি, নিজের অবস্থান থেকে যতটা ভালো করা যায়।”

নিজেকে নিয়ে এসব কথা বলছিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান, যিনি জাজ মাল্টিমিডিয়ার ‘রক্ত’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হয়েছিলেন।

সর্বশেষ তার সাইকো, জ্বিন, পাপ, অপারেশন সুন্দরবন ছবিগুলো মুক্তি পেয়েছে। রোশানের অর্ধডজন ছবি মুক্তির অপেক্ষায় আছে।

তিনি জানালেন, ডেডবডি’র শুটিং করছেন। আরও ছবির মধ্যে রয়েছে জামদানী, এক্সকিউজ মি, মায়া দ্য লাভ, রিভেঞ্জ, প্রেম পুরাণ- যেগুলো নিয়ে তিনি আশাবাদী।

এতগুলো ছবি মুক্তির অপেক্ষায় থাকলেও মুক্তি পাচ্ছে না। ভাবলেই খারাপ লাগে উল্লেখ করে রোশান বলেন, খারাপ তো অবশ্যই লাগে। কারণ প্রতিটি ভালো প্রজেক্ট। প্রত্যেক নির্মাতাই ভালো ছবি বানানোর স্বপ্ন দেখেছেন, প্রযোজকও কেন ডিলে করছেন তাও বুঝি না। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এমন হয়ে যায় এটাই সান্ত্বনা নিয়ে থাকি। তবে আগামী ভালোবাসা দিবসে অবশ্যই আমার একটি ছবি থাকবে এবং আগামী দুই ঈদে দুটি সিনেমা থাকবে।

রোশান জানান, গত নভেম্বরে ১২টি ছবির অফার এসেছে তার কাছে। তারমধ্যে চারটি সিনেমা হাতে নিয়েছেন। দুটি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। বললেন, আমি খুব হ্যাপি যে আমার কাছে ভালো সিনেমাগুলো আসছে। নির্বাচনের পর থেকে সিনেমাগুলোর শুটিং হবে। তার আগে বড় করে ঘোষণা আসবে। আমাদের চলচ্চিত্র কিন্তু আগের চেয়ে গ্রোয়িং আপ হচ্ছে। শাকিব ভাইয়ের মতো অন্যরা যারা আছে আমিসহ প্রত্যেকেই চেষ্টা করে যাচ্ছি।

সম্প্রতি এমডি ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ ছবির গানের শুটিং করলেন রোশান। তিনি জানান, এরাবিক ধাঁচের এ গানের শুটিং করেছেন পদ্মা সেতুর নিচে। যেখানে প্রথমবারের মতো কোনো গানের শুটিং হয়েছে। রোশান বলেন, রোমান্টিক গানের শুটিং করলাম। যেখানে এরাবিক ফ্লেভার আছে। আমার সঙ্গে আছে কলকাতার নায়িকা অন্বেষা রায়।

Tags: অপারেশন সুন্দরবনএক্সকিউজ মিজাজ মাল্টিমিডিয়াজামদানীজ্বিন’পদ্মা সেতুপাপপ্রেম পুরাণমায়া দ্য লাভরিভেঞ্জলিড বিনোদনসাইকোসিনেমা
Previous Post

অন্তুর সুরে বাপ্পা-শম্পার কণ্ঠে দেশের গান

Next Post

নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য একটি পক্ষ সচেষ্ট থাকে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য এক পক্ষের ষড়যন্ত্রের কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য একটি পক্ষ সচেষ্ট থাকে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের জনপ্রিয় গায়ক-গায়িকা ও শিল্পীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেরা করদাতার তালিকায় গান-সিনেমার হাফ ডজন তারকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT