চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ-১৪ দলের আসন ভাগাভাগি নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:24 অপরাহ্ন 05, ডিসেম্বর 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনীতিবিদরা একত্রে সংবাদ সম্মেলনে বসেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ ও ১৪ দলের মাঝে দু’একদিনের মধ্যে সমঝোতা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ১৪ দল নেতাদের বৈঠক হয়েছে। বৈঠকের আলোচনা নিয়ে জানাতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এসব বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলও লড়বে। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ১৪ দলীয় জোটের সঙ্গে সমঝোতা অবশ্যই হবে। ১৪ দলের প্রত্যাশা ও বাস্তবতার সঙ্গে মিল রেখে আজ-কালের মধ্যে আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

তিনি আরো বলেন, সব জায়গায় স্বতন্ত্র মিলিয়ে অনেক প্রার্থী দাঁড়িয়ে গেছে। ১৪ দলের সঙ্গে আমাদের একটা সমঝোতা অবশ্যই হবে। আজকালের ভেতরেই আসনের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

প্রার্থীদের প্রতীক ও জোটের আসন প্রত্যাশা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ১৪ দলীয় জোটের প্রত্যাশা কত, আর তারা কত পাবে তার বাস্তবতা কত, দুইটা মিলেই আমরা সিদ্ধান্ত নেব। তাদের কিছু হয়তো নৌকায় করবে। কিন্তু অন্যান্য প্রার্থীরা তাদের নিজেদের মার্কায় অনেকেই নির্বাচন করবে।

দেশকে রক্ষা করা আওয়ামী লীগের মূল উদ্দেশ্য উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভোটার উপস্থিতির মাধ্যমে সব কিছুর জবাব দেওয়া হবে।

Tags: আসন ভাগাভাগিসড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
Previous Post

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সমুদ্র বন্দরসমূহে ২ নম্বর সংকেত

Next Post

ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মিগজাউম, চেন্নাইতে ৮ জনের মৃত্যু

Next Post
চেন্নাইয়ে ঘূর্ণিঝড়ের কারণে মানুষ পানিতে দাঁড়িয়ে উদ্ধার কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মিগজাউম, চেন্নাইতে ৮ জনের মৃত্যু

শাকিবের সঙ্গে স্মৃতিচারণে একজন নারী, ছবি দুই ভাগে বিভক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্ধুকে হারিয়ে স্বজন হারানোর শোকে শাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT