চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টটেনহ্যাম এক পয়েন্টে খুশি, আমরা একটু কম খুশি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:56 পূর্বাহ্ন 04, ডিসেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
খেলাধুলার ম্যাচে টটেনহ্যাম ও ম্যানচেস্টেস্টার সিটির খেলোয়াড়রা বিতর্কে লিপ্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইবার এগিয়ে গিয়েও উত্তেজনা আর নাটকীয়তায় ঠাসা লড়াইয়ে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে গোল উৎসবের ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে গার্দিওলার দল।

টানা তিন খেলায় পয়েন্ট হারানোর পাশাপাশি রেফারির ‘ভুল’ মানাটাই স্প্যানিশ কোচের পক্ষে হচ্ছে কষ্টকর। ম্যাচের এমন ফলে টটেনহ্যাম খুশি হয়েছে বলে ধারণা ম্যানসিটি বসের।

নির্ধারিত সময় শেষে সিটিজেনদের সুযোগ ছিল ব্যবধান বাড়িয়ে জয় নিয়ে মাঠ ছাড়ার। যোগ করা সময়ে গোল পাওয়ার সম্ভাবনা থাকলেও রেফারির ‘ভুলে’ গোলের সুযোগ নষ্ট হয়।

পাল্টা আক্রমণ থেকে মাঝবৃত্তে পান আর্লিং হলান্ড। ওই সময় হলান্ড ফাউলের শিকার হলেও উঠে দাঁড়িয়ে সতীর্থ গ্রিলিশকে দারুণভাবেই পাস দেন। টটেনহ্যামের রক্ষণের অফসাইডের ফাঁদ ভেঙে গ্রিলিশ যখন এগোচ্ছেন, তখনই বাজে রেফারির ফাউলের বাঁশি।

সিটির যে ‘সুবিধা’ প্রাপ্য, সেটি যেন ভুলেই গিয়েছিলেন রেফারি। দেরিতে ফাউলের বাঁশি বাজানোয় রেফারির উদ্দেশ্যে চিৎকার করে হালান্ড প্রশ্ন রাখেন, ‘আপনি কেন খেলা চালিয়ে গেলেন না?’ চিৎকার করায় হলুদ কার্ডও দেখেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।

ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘তিনি (রেফারি) যদি আজ ম্যানসিটির হয়ে খেলতেন, তবে আমি নিশ্চিত এমন সিদ্ধান্তে তিনিও হতাশ হতেন। আমরা যে কেউই ভুল করতে পারি। এমনকি আমিও ভুল করি, খেলোয়াড়রা ভুল করে। কিন্তু আজকের ম্যাচে যখন হালান্ড পড়ে যায়, তখন খেলা চালিয়ে যেতেই বলা হয়েছিল। পড়ে যাওয়ার থেকে উঠে সে পাস দেয়ার পরে তিনি (রেফারি) খেলা বন্ধ করে দেন।’

‘আমি তার সমালোচনা করতে চাই না। মাঝে মাঝে টাচলাইনে আমিও অনেক সময় মনোযোগ হারিয়ে ফেলি। আমার অঙ্গভঙ্গি সঠিক থাকে না। কিন্তু এসবের জন্য আমাদের ড্র কাম্য নয়। যাইহোক, স্পার্স এক পয়েন্ট নিয়ে খুশি, আমরা একটু কম খুশি।’

ইতিহাদ স্টেডিয়ামে রোববার রাতে ম্যাচের ষষ্ঠ মিনিটে ইতিহাদের ৫৪ হাজার দর্শককে চুপ করিয়ে দেন টটেনহ্যাম ফরোয়ার্ড সন হিউং-মিন। তবে তিন মিনিট পর তিনি নায়ক থেকে খলনায়ক বনে যান। নিজেদের জালে বলে জড়িয়ে দেন হিউং-মিন। ৩১ মিনিটে ফিল ফোডেনের লক্ষ্যভেদে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সিটি।

৬৯ মিনিটে সনের পাস থেকে বল পেয়ে তা জালে জড়ান আর্জেন্টাইন মিডফিল্ডার লো সেলসো। তাতে ২-২ ব্যবধানে সমতায় ফেরে টটেনহ্যাম। ৮১ মিনিটে সিটিজেনদের ৩-২ গোলে এগিয়ে দেন জ্যাক গ্রিলিশ।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে দুর্দান্ত হেডে টটেনহ্যামের হয়ে লক্ষ্যভেদ করেন দেজান কুলুসেভস্কি। তাতে ড্র নিয়েই দুই দলকে সন্তুষ্ট থাকতে হয়।

Tags: ইপিএলগার্দিওলাটটেনহ্যামম্যানসিটিলিড স্পোর্টসহালান্ড
Previous Post

সিলেটে ৩১ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১৪ জনের বাতিল

Next Post

হলিউডকে পেছনে ফেলে পুরো বিশ্বে এক নম্বরে ‘অ্যানিমেল’

Next Post
অ্যানিমেল সিনেমার দুই চরিত্রের সংলাপের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউডকে পেছনে ফেলে পুরো বিশ্বে এক নম্বরে 'অ্যানিমেল'

সুরক্ষা সচিব ও কারা মহাপরিদর্শক আদালতে হাজিরা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যহতি পেলেন সুরক্ষা সচিব ও কারা মহাপরিদর্শক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT