চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের দায়িত্বে অধ্যাপক ড. হোসনে আরা

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
3:43 অপরাহ্ন 03, ডিসেম্বর 2023
in শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের দায়িত্বে অধ্যাপক ড. হোসনে আরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কলা অনুষদের নতুন ডীন হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম।

তিনি বর্তমান ডীন অধ্যাপক ড. মো. রইছ উদদীন এর স্থলাভিষিক্ত হবেন। ৩ ডিসেম্বর যোগদানের পর পরবর্তী ২ বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।

রোববার ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। এবিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।

প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের বর্তমান ডীন-এর মেয়াদ ২৯ নভেম্বর দুই (২) বছর শেষ বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম-কে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য কলা অনুষদের ডীন হিসেবে নিযুক্ত করা হলো।

নতুন দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. হোসনে আরা বেগম বলেন, ‘নতুন দায়িত্ব পেয়েছি, যে কাজগুলো বাকি আছে সেগুলো আগে করতে চাই। আমাদের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. সাদেকা হালিম, তিনি আমার অনুপ্রেরণা। তিনি দায়িত্ব নেওয়ার পরপরই আমিও দায়িত্ব পেলাম, একসাথে ভালো কিছু করতে পারবো আশা করছি৷ সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।’

এর আগে ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে চলতি বছরের ২৯ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদদীন।

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয়দায়িত্ব
Previous Post

ডান্ডাবেড়ি পরিয়ে যুবদল নেতার চিকিৎসা: হাইকোর্টের আদেশ সোমবার

Next Post

বিএনপির নবম দফা অবরোধে যান চলাচল অনেকটাই স্বাভাবিক

Next Post
ফলমূলের দোকানে ক্রেতা ও বিক্রেতা, বাজারে ফলের বিশাল সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির নবম দফা অবরোধে যান চলাচল অনেকটাই স্বাভাবিক

পাকিস্তান ক্রিকেট দল জয়ের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্বল দলের সঙ্গে খেলে এক নম্বরে উঠেছিল পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT