চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জেদ’ করেই নির্বাচনে অংশ নিচ্ছেন মাহি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:30 অপরাহ্ন 03, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারী নায়িকা মাহি, গাসিক নির্বাচনের জন্য প্রচার চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতির মাঠে সরব ঢালিউড অগ্নিকন্যা মাহিয়া মাহি। আসন্ন সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। রোববার (৩ ডিসেম্বর) সকালে যাচাই-বাছাই শেষে মাহির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

মাহি জানান, তিনি আপিল করবেন। বলেন, যতবার মানুষের কাছে কাজ করতে গিয়েছি ততবারই বাধার সম্মুখীন হয়েছি। পরবর্তীতে সাফল্য পেয়েছি। আমাকে বাধা দিয়ে লাভ নেই। আমার আপিল বিভাগ এ বিষয় বিবেচনায় রাখবে এবং ফাইনালি আমি নির্বাচনে অংশ নিব ইনশাল্লাহ।

এদিকে, মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করার পর মাহি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি ‘জেদ’ প্রসঙ্গে কিছু কথা শেয়ার করেছেন।

মাহিয়া মাহি লেখেন, ‘জেদ’ একটা মারাত্মক ম্যাজিক্যাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কী কী করাতে পারে। আপনি কাউকে একবার খাবার নিয়ে খোটা দিন, দেখবেন পরবর্তীতে সে না খেয়ে থাকছে কিন্তু আপনার কাছে কখনোই খাবার চাচ্ছে না। আপনি কাউকে কোনো একটা নির্দিষ্ট স্থানে অপমানিত করুন, দেখবেন বেশিরভাগ মানুষই সেই জায়গাটায় আর ফিরে যাচ্ছে না।

তিনি আরও লেখেন, টাকা নিয়ে খোটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দেয়। যোগ্যতা নিয়ে খোটা শোনা মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত ফিরে আসে। সকল মানুষের জেদ থাকা উচিত। তবে সেটা পজিটিভ জেদ। সেটা একটা নির্দিষ্ট কাউকে দেখিয়ে দেয়ার জেদ। ‘আমিও করতে পারি’, এটা প্রমাণ করার জেদ।

মাহিয়া মাহির এমন পোস্টের পরে তার অনুসারীরা বলছেন, জেদ করেই আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন মাহি। তারা বলছেন, এর আগে চাঁপাইনবাবগঞ্জ ২ আসন থেকে নৌকার মনোনয়ন চেয়েও তিনি পাননি। গেল বছর উপ-নির্বাচনে অংশ নিতে চাইলেও আওয়ামী লীগ তাকে সুযোগ দেয়নি।

চাঁপাই-২ আসন থেকে মনোনয়ন না পাওয়া নতুন করে রাজশাহী ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন জমা দেন। এখানে বিপত্তিতে পড়েছেন মাহি।

Tags: মাহিয়া মাহি
Previous Post

‘অ্যানিমেল’ ছুটছেই, দুই দিনে ২৩০ কোটি আয়!

Next Post

মুন্সিগঞ্জ-১ আসনে মাহি বি চৌধুরীসহ ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

Next Post
মুন্সিগঞ্জ-১ আসনের মনোনয়ন বাতিলের বিষয় নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জ-১ আসনে মাহি বি চৌধুরীসহ ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

ইলন মাস্কের ছবি, টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলন মাস্কের অধীনে দেউলিয়া হচ্ছে এক্স?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT