চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিসিবিতে নিয়োগের একদিন পরই চাকরি গেল সালমান বাটের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 পূর্বাহ্ন 03, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
সালমান বাটেরের চাকরি হারানোর পর দুঃখিত মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

গত শুক্রবার সাবেক তিন ক্রিকেটার সালমান বাট, কামরান আকমল ও রাও ইফতিখার আনজুমকে প্রধান নির্বাচকের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দল নির্বাচনের ক্ষেত্রে এ তিনজন ওয়াহাব রিয়াজকে পরামর্শ দেবেন বলে উল্লেখ করা হয়। কড়া সমালোচনার মুখে পড়ে নিয়োগের একদিন পরই বাটকে সরিয়ে দিয়েছে পিসিবি।

২০১০ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়ার পর প্রথমবার পিসিবিতে কোনো পদ পেয়েছিলেন বাট। এরপর থেকেই পাকিস্তানের ক্রিকেট মহলে ঝড় ওঠে সমালোচনার। প্রথমত স্বজনপ্রীতির অভিযোগ ওঠে ওয়াহাব রিয়াজের বিরুদ্ধে। নিয়োগ পাওয়া তিনজনই ওয়াহাবের মতোই পাঞ্জাবী। পাকিস্তানের ক্রিকেটে পাঞ্জাব আগে থেকেই প্রভাবশালী অবস্থানে আছে। ওয়াহাব নিজেও পাঞ্জাব সরকারের মন্ত্রী।

সবচেয়ে বড় বিতর্ক ওঠে সালমান বাটের নিয়োগ নিয়ে। ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, সালমানের নিয়োগ নিয়ে পিসিবির ভেতরেরই কয়েকজনের আপত্তি ছিল। এরমধ্যে অন্তত একজন তার নিয়োগের বিষয়ে আপত্তি জানিয়ে পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন। এমন সমালোচনার পর বাধ্য হয়ে দ্রুত সংবাদ সম্মেলন ডেকে নতুন সিদ্ধান্ত জানান প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ।

বাটকে সরিয়ে নেয়ার সঙ্গে ওয়াহাব আরও জানান, সালমানের জায়গায় ৩৭ বর্ষী আসাদ শফিককে সাময়িকভাবে নির্বাচক প্যানেলে অন্তর্ভুক্ত করা হবে।

২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন তখনকার পাকিস্তান অধিনায়ক বাট। সেসময়ে নিষিদ্ধ হওয়ার পাশাপাশি কারাগারেও ছিলেন। ৩৩ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ২৪ টি-টুয়েন্টি খেলা ব্যাটার নিষেধাজ্ঞা কাটিয়ে আর জাতীয় দলে ফিরতে পারেননি।

Tags: ওয়াহাবপাকিস্তানপিসিবিলিড স্পোর্টসসালমান
Previous Post

হার্ট অ্যাটাক করে জীবনের সঙ্গে লড়ছেন ‘সিআইডি’র ‘ইন্সপেক্টর ফ্রেডি’

Next Post

অবরোধে সারাদেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন

Next Post
সারাদেশে অবরোধের সময় বিজিবি সদস্যরা নিরাপত্তা দায়িত্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

অবরোধে সারাদেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন

মির্জা ফখরুলের জামিনের জন্য হাইকোর্টে শুনানি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকোর্টে মির্জা ফখরুলের জামিন আবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT