চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনিভার্সেল হাসপাতালে মডেল চেম্বার উদ্বোধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 অপরাহ্ন 02, ডিসেম্বর 2023
in স্বাস্থ্য
A A
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও কর্মকর্তাদের উপস্থিতি, চেম্বার উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মডেল চেম্বার জোনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবারসহ সপ্তাহের প্রতিদিন অধ্যাপক পর্যায়ের চিকিৎসক দ্বারা রোগীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে আধুনিক সুবিধা সম্বলিত ও শীতাতপ নিয়ন্ত্রিত এই জোন চালু করা হয়েছে।

আজ (২ ডিসেম্বর) শনিবার রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মডেল চেম্বার জোনের উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইর পরিচালক প্রীতি চক্রবর্ত্তী সিআইপি। এই জোনে হৃদরোগ, বক্ষব্যাধি, কিডনিরোগ, ইউরোলজি এবং চক্ষুরোগসহ গুরুতপূর্ণ বিভাগে চিকিৎসা প্রদান করা হবে যাতে রোগীরা নির্বিঘ্নে চিকিৎসাসেবা নিতে পারেন।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যা বিশিষ্ট সুপারস্পেস্যালিটি ইউনিভার্সেল মেডিসিটির নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। যেখানে একটি পুর্নাঙ্গ ক্যান্সার সেন্টারসহ অঙ্গপ্রতিস্থাপন (লিভার, কিডনি, বোনম্যারো) সহ একছাদের নিচে উন্নত বিশ্বের সকল সুবিধা বিদ্যমান থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী, পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ডাঃ এ কে মাহবুবুল হক, উপ পরিচালক ডাঃ কাজী রফিকুল আলম, ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট মেজর জেনারেল অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল ইসলাম, এসজিপি (অব:), চীফ কার্ডিয়াক সার্জন প্রফেসর ডাঃ নাসির উদ্দিন আহমেদ।

এছাড়াও ছিলেন, সিনিয়র ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক (ডাঃ) অমল কুমার চৌধুরী, রেসপাইরেটরী কেয়ার ইউনিটের চীফ কনসালটেন্ট অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন সরকার, সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ডাঃ মোঃ তানভীরুল ইসলাম, চক্ষুরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ ফরহাদ হোসেন, কার্ডিয়াক সার্জন ডাঃ রোমেনা রহমান সহ হাসপাতালের কনসালটেন্টবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মেডিকেল কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধানগণ।

Tags: ইউনিভার্সেল মেডিকেল কলেজ
Previous Post

সাংবাদিক খোকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম

Next Post

‘নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রশাসনে রদবদল করছে ইসি’

Next Post
ইসি কর্মকর্তারা নির্বাচন স্বার্থে রদবদল নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রশাসনে রদবদল করছে ইসি’

কেআইএফএফের উদ্বোধনীতে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কেআইএফএফের উদ্বোধনীতে থাকছেন না অমিতাভ-শাহরুখ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT