চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্র নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:48 অপরাহ্ন 02, ডিসেম্বর 2023
in - সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
হত্যাকাণ্ডের জন্য চাকু হাতে একজনের ছবি, রক্তের দাগ সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালীতে একদল দুষ্কৃতিকারীর ছুরিকাঘাতে আসহাবুল জিহাদ নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কোনাখালী ইউনিয়নের মরংঘোনা স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. সোহান নামের একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

আসহাব পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মকসুদুল করিমের ছেলে ও কক্সবাজার সিটি কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। আটক সোহান কোনাখালীর কুতুবদিয়া পাড়া এলাকার দলিলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে চকরিয়া থানার পুলিশ জানান, কোনাখালীর একটি মোবাইল চোর সিন্ডিকেটের ৪ থেকে ৫ জন সদস্য আজ সন্ধ্যার পর মরংঘোনা স্টেশনে আসহাবুল জিহাদের সাথে দেখা করে। এ সময় তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা আসহাবকে ছুরিকাঘাত করে। পালানোর সময় এলাকাবাসী একজনকে ধরে ফেলে।

খবর পেয়ে চকরিয়া ও পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত আসহাবকে পেকুয়া উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া স্হানীয় বাসিন্দারা আটক সোহানকে পুলিশের কাছে সোপর্দ করে। পেকুয়া উপজেলা সদর হাসপাতালের

চিকিৎসক ডা মোজাম্মেল হোসেন জানিয়েছেন, নিহত আসহাব উপুর্যপরি ছুরিকাঘাত করার কারণে তার মৃত্যু হয়। পেকুয়া থানার পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে পেকুয়ার এক কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।

Tags: কক্সবাজারছাত্র নিহতছুরিকাঘাতদুষ্কৃতকারী
Previous Post

ভূমিকম্পে মেট্রোরেলের যাত্রীদের অন্যরকম অভিজ্ঞতা

Next Post

ভুক্তভোগীদের জলবায়ু বিপর্যয় রোধে আহ্বান

Next Post
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা ও জলবায়ু বিপর্যয় থেকে বাঁচার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুক্তভোগীদের জলবায়ু বিপর্যয় রোধে আহ্বান

বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলন করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ কাঁপল ভূমিকম্পে, তাইজুলে কাঁপল নিউজিল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT