চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিএমএবি চট্টগ্রাম শাখার দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 অপরাহ্ন 01, ডিসেম্বর 2023
in অর্থনীতি
A A
চট্টগ্রাম শাখার আইসিএমএবি সম্মেলনে বক্তারা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) চট্টগ্রাম শাখার উদ্যোগে ‌‘বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা এবং ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উত্তরণের উপায়’ শিরোনামে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নগরীর তারকা হোটেল রেডিসন ব্লুতে শুক্রবার (১ ডিসেম্বর) সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এবং ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটরস্ অধ্যাপক ড. আতিউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও আইসিএমএবির প্রেসিডেন্ট মো. আব্দুর রহমান খান এফসিএমএ, প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, আইল্যান্ড সিকিউরিটিসের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন এফসিএমএ।

সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন শান্তা এসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান আরিফ খান এফসিএমএ। স্বাগত বক্তব্য দরন প্রদীপ পাল এফসিএ, এফসিএমএ।

প্রধান অতিথির বক্তব্যে ড. আতিউর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ একটি কৌশলগত উদ্দেশ্য, যাতে সমষ্টিগত অর্থনৈতিক সমৃদ্ধি অব্যাহত রাখতে শিক্ষা, স্বাস্থ্য সেবা, ব্যবসার সহজীকরণ ও বিকেন্দ্রীয়করণ, মানব সম্পদের উন্নয়ন ও কারিগরী দক্ষতা ও সৃজনশীলতায় উৎসাহিত করা তথাপি পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা।

বিশেষ অতিথি মো. আব্দুর রহমান খান এফসিএমএ বলেন, ট্রিলিয়ন-ডলার অর্থনীতির লক্ষ্যে পৌঁছাতে আইটি, ঔষধ এবং নবায়নযোগ্য শক্তির মাধ্যমে পণ্য এবং সেবার বৈচিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মোহাম্মদ মহিউদ্দিন এফসিএমএ বক্তব্যে বলেন, পূঁজিবাজারের প্রশাসনিক শক্তি এবং বিনিয়োগকারীদের শিক্ষা দ্বারা বিশ্বাসযোগ্যতা অর্জনের মাধ্যমে ট্রিলিয়ন-ডলারের লক্ষ্যের শর্ত অন্তঃনিহিত রয়েছে।

প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর তৈরী পোশাক ও বস্ত্র খাতের প্রযুক্তিগত উন্নয়নের উপর জোর দেন, কারণ এই খাতগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে উল্লেখযোগ্য অবদান রাখে।

ট্রিলিয়ন ডলার অর্থনীতি হওয়ার জন্য টেকসই অর্থায়নের উপর প্রবন্ধ উপস্থাপন করেন মো. মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ। সেশনটি পরিচালনা করেন মো. ইমতিয়াজ আলম এফসিএমএ; আলোচক ছিলেন মো. কাউসার আলম এফসিএমএ।

‘স্মার্ট অর্থনীতির জন্য সমন্বিত প্রতিবেদন’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন মো. ইলিয়াস আহমেদ এফসিএমএ এবং ড. অদিতি হালদার। সেশনটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ এফসিএমএ, মডারেটর মোহাম্মদ সেলিম এফসিএমএ এবং আলোচক এম জাহাঙ্গীর আলম এফসিএমএ ওই সেশনে অংশ নেন।

আইসিএমএবি ফেলো ও অ্যাসোসিয়েট সদস্য ছাত্র-ছাত্রী, সরকারি এবং আধা-সরকারি অফিসিয়াল, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং শিক্ষাবিদরা সম্মেলনে অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল (সিবিসি) চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হোসেন এফসিএমএ সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন।

Tags: আইসিএমএবি
Previous Post

হত্যা মামলার আসামি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

Next Post

জয়ের সুবাস নিয়ে শেষদিনের অপেক্ষা

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল জয়ের আনন্দে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ের সুবাস নিয়ে শেষদিনের অপেক্ষা

বাংলাদেশি শিক্ষার্থী ডক্টরেট ডিগ্রি অর্জন উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন বাংলাদেশের মোহনা রেজা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT