চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা হওয়ার পর প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ নেইমারের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 অপরাহ্ন 01, ডিসেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
নতুন বাবা ও তার স্ত্রী শিশুর সঙ্গে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কন্যা সন্তানের বাবা হওয়ার এক মাস পরই প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে নেইমারের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে। ইনস্টাগ্রাম স্টোরিতে পর্তুগিজ ভাষায় বিয়ানকার্দি নিজেই বিষয়টি সকলকে অবহিত করেছেন।

এর আগে চলতি বছরে জুন মাসে নেইমার ও বিয়ানকার্দি সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে জানিয়েছিলেন, তাদের ঘরে কন্যাসন্তান আসছে। ২০২১ সালে বিয়ানকার্দির সঙ্গে তারকা খেলোয়াড়ের প্রেম শুরু হয়।

ব্রাজিলিয়ান মডেল ফুটবল তারকার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে লিখেছেন, এটা ব্যক্তিগত একটি বিষয়। যেহেতু আমি প্রতিদিন খবরে আসছি, অনেকের নানা অনুমান এবং রসিকতার মুখোমুখি হই, তাই আপনাদের জানাচ্ছি যে আমি কোনো সম্পর্কের মধ্যে আর নেই। আমরা মাভির বাবা-মা, এবং এটিই আমাদের বন্ধনের কারণ। আশা করি, এভাবে আমি নিয়মিত খবরে আসার ব্যাপারটা বন্ধ করব। ধন্যবাদ।

চলতি বছরের শুরুর দিকে এবং মাভির জন্মের তিন মাস আগে, নেইমারের বিষয়ে আলোচনা উঠেছিল যে তিনি বিয়ানকার্দির কাছে অবিশ্বস্ত ছিলেন। ব্রাজিলের একটি পোর্টাল তাদের ভেতর হওয়া একটি গোপনীয় চুক্তির কথা প্রকাশ করেছে।

বিচক্ষণতা বজায় রাখা, গর্ভনিরোধক ব্যবহার করা এবং অন্য মহিলাদের মুখে চুম্বন করা থেকে বিরত থাকার বিষয়ে আল-হিলালের ফরোয়ার্ডের সঙ্গে তার সাবেক প্রেমিকার চুক্তি ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাবশালী ব্রাজিলিয়ান ফার্নান্দা ক্যাম্পোসের সঙ্গে আলাপকালে বিয়ানকার্দির সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করেছিলেন ৩১ বর্ষী ফুটবলার। পরে তিনি এক পোস্টে লিখেছিলেন, ‘অন্যায়কে জায়েজ চেষ্টা করার দরকার ছিল না। কিন্তু আমার জীবনে তোমাকে দরকার… আমি ভুল করেছি। আমি ভুল ছিলাম।’

‘আমি তোমাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না। জানি না ভুল স্বীকার কাজ করবে কিনা। তবে আজ আমি নিশ্চিত যে আমি ভুল শোধরানোর চেষ্টা করতে চাই। আমাদের উদ্দেশ্য জয়ী হবে। সন্তানের প্রতি আমাদের ভালোবাসা জয়ী হবে।’

নেইমারের ১২ বর্ষী এক পুত্র সন্তান রয়েছে। তার নাম ডেভি লুকা। ২০১১ সালে জন্ম নেয়া লুকার মা নেইমারের সাবেক প্রেমিকা ক্যারোলিন দান্তেস।

Tags: আল হিলালইনস্টাগ্রামক্যাম্পোসনেইমারবিয়ানকার্দিব্রাজিললিড স্পোর্টস
Previous Post

মধ্যাহ্ন বিরতির আগে ৩০০ ছাড়াল বাংলাদেশের লিড

Next Post

‘বাংলাদেশ থেকে পণ্য কেনায় মার্কিন নিষেধাজ্ঞা সেদেশের ব্যবসায়ীরাই মানবে না’

Next Post
বাংলাদেশের পণ্য কেনায় মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাংলাদেশ থেকে পণ্য কেনায় মার্কিন নিষেধাজ্ঞা সেদেশের ব্যবসায়ীরাই মানবে না’

হামাসের সুড়ঙ্গের ভিতরে একজন ব্যক্তি হাঁটছেন, রহস্যময় পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

হামাসের সুড়ঙ্গ রহস্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT