চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরকে হারাতেই নামবেন সাবিনা-মারিয়ারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:43 পূর্বাহ্ন 01, ডিসেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

 

দুই ম্যাচ আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথম ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার বিকাল ৪টায় খেলাটি মাঠে গড়াবে।

টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে বাংলাদেশ বেতার।

ফিফা র‍্যাঙ্কিংয়ে লাল-সবুজের দলের চেয়ে ১২ ধাপ এগিয়ে সিঙ্গাপুর। অতিথি দল র‍্যাঙ্কিংয়ের ১৩০তম স্থানে রয়েছে। বাংলাদেশ বর্তমানে ১৪২ নম্বরে অবস্থান করছে। তবুও ঘরের মাঠে কোচ সাইফুল বারী টিটু ও অধিনায়ক সাবিনা খাতুন দুটি ম্যাচে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন।

সংবাদ সম্মেলনে টিটু বলেছিলেন, ‘এশিয়ান গেমস থেকে ফেরার পর লেবাননের বিপক্ষে ম্যাচ নিয়ে আমাদের খুব ভালো প্রস্তুতি ছিল। দূর্ভাগ্যজনকভাবে আমরা ওই ম্যাচটা খেলতে পারিনি। ওটা খেলতে পারলে আমাদের অনেক কিছু পাওয়া হতো।

দলের অনুশীলন ও প্রস্তুতি সম্পর্কে সাবিনার ভাষ্য, ‘আমাদের তো নিয়মিত বিরতিতে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সম্ভাবনা কম থাকে। সেই হিসেবে আমরা এই ধরনের ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকি। প্রতি সপ্তাহে আমি ছয় দিনের ট্রেনিং করেছি, কিন্তু অনুশীলনের বিষয়টি ম্যাচের মাধ্যমে বোঝা যায়।’

২০১৭ সালে সিঙ্গাপুরের বিপক্ষে সাবিনাদের একটি প্রীতি ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল। ছয় বছর আগে ৩-০ গোলে হারের তিক্ত অভিজ্ঞতা থাকলেও এবার ভিন্ন কিছু হবে বলেই বিশ্বাস করেন বাঘিনীদের অধিনায়ক।

আগের চেয়ে আমাদের বর্তমান দল অনেক ভারসাম্যপূর্ণ। টেকনিক্যাল, টেকটিক্যাল ও ফিজিক্যাল সবদিকেই আমাদের উন্নতি হয়েছে। আশা করি দর্শকেরা মাঠে আসবেন এবং দুটি চ্যালেঞ্জিং ম্যাচ দেখবেন।

আমরা গোল করলে দর্শকরাই সবচেয়ে বেশি খুশি হন। দেশের ফুটবলের মান যেন রাখতে পারি, উন্নতির ধারাবাহিকতা রাখতে পারি, সেই চেষ্টাই করব। দেশের মাটিতে খেলা, অবশ্যই জয়ের লক্ষ্য থাকবে।’

সহ-অধিনায়ক মারিয়া মান্দাও একই সুরে বলেন,‌ ‘দেশের মাটিতে খেলার সুযোগ পেয়েছি, তাই সিঙ্গাপুরের বিপক্ষে আমরা সর্বোচ্চটা দিয়ে খেলব। এতদিন যে প্রস্তুতি নিয়েছি, সেটা আমরা ম্যাচ থেকে বুঝতে পারব। কোথায় উন্নতি করতে হবে সেটা দেখে নিতে পারব এসব ম্যাচে। সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচে চেষ্টা করব ভালো খেলার, লক্ষ্য জয় নিয়ে মাঠ ছাড়া।’

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচগুলোর জন্য এবার কোনো টিকিটের ব্যবস্থা রাখেনি বাফুফে। দর্শকদের জন্য গ্যালারিতে প্রবেশ উন্মুক্ত রাখা হবে।

ফরোয়ার্ড কৃষ্ণা রানি সরকার পায়ের চোটের কারণে ২৩ জনের স্কোয়াডে জায়গা পাননি। পায়ের মেটাটারসেলের চোটে অনেকদিন ধরেই তিনি ভুগছিলেন। গত সেপ্টেম্বরে এশিয়ান গেমসেও ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলতে গিয়েই সমস্যা আরও বেড়েছে। বর্তমানে তিনি বাফুফের ক্যাম্পে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

দলের অন্যতম সেরা ফুটবলারের ইনজুরি প্রসঙ্গে কোচ সাইফুল বারী টিটু বলেছিলেন, ‘কৃষ্ণা দলের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে ওর ভালোর জন্যই বিশ্রাম প্রয়োজন। চিকিৎসা ও পুনর্বাসন প্রয়োজন। আমরা পুরো ফিট অবস্থায় কৃষ্ণাকে চাই। ও পুরো সুস্থ হয়েই ফিরুক।

Tags: কৃষ্ণাটিটুফিফাবাফুফেবাংলাদেশমারিয়ালিড স্পোর্টসসাবিনাসিঙ্গাপুর
Previous Post

রোববার ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘মিগজাউম’

Next Post

প্রথম সেশনেই তিন উইকেট হারাল বাংলাদেশ

Next Post
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, প্রথম সেশনেই তিন উইকেট হারাল বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম সেশনেই তিন উইকেট হারাল বাংলাদেশ

বাংলাদেশের নির্বাচনের জন্য প্রভাবশালী রাশিয়ার চিত্রসহ মানচিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT