চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে দলে ফিরলেন সৌম্য-আফিফ, নতুন মুখ রাকিবুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:15 অপরাহ্ন 30, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা একত্রে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ শুরুর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ডাক পেলেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সৌম্য সরকার। তবে সবশেষ জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) অলরাউন্ড ঝলক দেখিয়ে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে এবং টি-টুয়েন্টি দলে ডাক পেয়েছেন তিনি।

ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। এদিকে সাদা বলের দুই সংস্করণের জন্যই অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। ওয়ানডে সংস্করণে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

চোটের কারণে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ নেই কোনো ফরম্যাটেই। শেখ মেহেদী টি-টুয়েন্টি দলে থাকলেও জায়গা হারিয়েছেন ওয়ানডেতে। দুই ফরম্যাট থেকেই বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

ওয়ানডে দলে লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ডাক পেয়েছেন। টি-টুয়েন্টিতে এসেছেন আনক্যাপড স্পিনার তানভির ইসলাম। এ বাঁহাতি স্পিনার বিপিএলে ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছেন।

সিরিজ শুরু হবে ওয়ানডে ফরম্যাট দিয়ে। দুদল প্রথম ওয়ানডে খেলবে ১৭ ডিসেম্বর। এরপর ২০ ডিসেম্বর দ্বিতীয় এবং ২৩ তারিখ হবে শেষ ওয়ানডে। তিন দিনের বিরতি শেষে প্রথম টি-টুয়েন্টি হবে ২৭ ডিসেম্বর, দ্বিতীয়টি ২৯ এবং বছরের শেষ দিন অর্থাৎ, ৩১ তারিখ শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ড।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড– নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক) মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।

টি-টুয়েন্টি স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।

Tags: নাসুমনিউজিল্যান্ডবাংলাদেশমিরাজরকিবুলরনিরিশাদলিড স্পোর্টসশান্তসৌম্য
Previous Post

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে শুভ-মহিউদ্দিন

Next Post

‘মাদ্রিদ আমাকে কথা বলতে দেবে না’

Next Post
রিয়াল মাদ্রিদের খেলোয়াড় মাঠে, প্রতিপক্ষের খেলোয়াড়রা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মাদ্রিদ আমাকে কথা বলতে দেবে না’

বিএনপির কর্মীকে ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা করতে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনে আগুন দিতে গিয়ে গ্রেপ্তার ‘বিএনপিকর্মী’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT