চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনালের এমন জয় স্বপ্নেও ভাবেননি আর্তেতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:26 পূর্বাহ্ন 30, নভেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনালের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমিরেটস স্টেডিয়ামে প্রতিপক্ষ লেন্সকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মাতে আর্সেনাল। ৬-০ গোলের বিশাল ব্যবধানে জিতে গানাররা কেটেছে নকআউট পর্বের টিকিট। ইউরোপীয় প্রতিযোগিতায় কোনো ইংলিশ ক্লাবের এটিই সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

দলের এমন অভাবনীয় সাফল্যের পর যেন ঘোরের ভেতরে রয়েছেন মিকেল আর্তেতা। এমনটি তিনি কখনো স্বপ্নেও ভাবেননি বলে গণমাধ্যমকে জানান।

‘আমি এমনটা স্বপ্নেও ভাবিনি। আমাদের আজ নকআউটে খেলার যোগ্যতা অর্জন করার এবং গ্রুপের শীর্ষে থাকার সুযোগ ছিল। সত্যিই দারুণ উপায়ে এমনটা করেছি বলে আমি মনে করি। ম্যাচের শুরু থেকেই দলটা অনেক আগ্রাসী ভাব এবং দৃঢ় সংকল্প দেখিয়েছিল। প্রথম ৩০ মিনিটে সবকিছু সঠিকভাবে ঘটেছিল।’

১৩ মিনিটে বল জালে জড়ান কাই হাভার্টজ। ওয়েপর ২১, ২৩ ও ২৭ মিনিটে লক্ষ্যভেদ করেন যথাক্রমে গ্যাব্রিয়েল জেসুস, বুকায়ো সাকা এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল উৎসবে শামিল হন মার্টিন ওডেগার্ড। খেলার ৮৬ মিনিটে স্পট কিক থেকে বল জালে পাঠান জর্জিনহো। ছয়জন ফুটবলারের গোল পাওয়াটাকে দলীয় পারফরম্যান্সের ইতিবাচক দিক হিসেবেই দেখছেন আর্তেতা।

‘আমরা ঘরের মাঠে যে ধারাবাহিকতা দেখিয়েছি, তা সত্যিই ইতিবাচক বিষয়। কোনো গোল হজম করিনি এবং প্রচুর স্কোর করেছি। খেলোয়াড়দের সেই অভিজ্ঞতা থাকা জরুরি। সবার বিশ্বাস করা উচিৎ, আমরা প্রতিপক্ষের বিপক্ষে এমনটা করতে পারি।’

ম্যাচের প্রথম ২৭ মিনিটেই চার গোলে এগিয়ে যাওয়ায় আর্সেনালের জয় কার্যত তখনই নিশ্চিত হয়ে যায়। তবুও রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত দলের খেলোয়াড়দের দায়িত্ব পালনে দেখে আর্সেনাল কোচ বেশ আনন্দিত।

‘দলটি জিততে চায়, কিছু মানতে চায় না এবং আমাদের আরও ভালো হওয়ার জন্য এটাই মানসিকতা। অনেক খেলোয়াড়ের স্কোরশিটে নাম ছিল।’

‘এখন অপেক্ষার করার পালা। আমরা ফেব্রুয়ারিতে জানতে পারব পরবর্তী রাউন্ডে কার মুখোমুখি হচ্ছি। তখন কেমন করতে পারি দেখা যাক।’

Tags: আর্তেতাআর্সেনালএমিরেটস স্টেডিয়ামচ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টসলেন্সঁ
Previous Post

হামাস-ইসরায়েল যুদ্ধবিরতির ৬ষ্ঠ দিনে ৪৬ বন্দী মুক্ত

Next Post

বুয়েটের টিচার্স কোয়ার্টারে এক শিক্ষকের ছাদকৃষি

Next Post
বুয়েটের শিক্ষক ও শিক্ষিকা ছাদকৃষি বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বুয়েটের টিচার্স কোয়ার্টারে এক শিক্ষকের ছাদকৃষি

সিইসির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবিধানের বাইরে গিয়ে ভোট করার সুযোগ নেই: ইইউকে সিইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT