চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুযোগ কীভাবে কাজে লাগাতে হয় দেখালেন উইলিয়ামসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:32 অপরাহ্ন 29, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যক্তিগত ৬৪ রানে ক্যাচ তুলে বেঁচে যান কেন উইলিয়ামসন। সহজ ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন তাইজুল ইসলাম। সেটির মাশুল দিয়ে চলেছে বাংলাদেশ। দায়িত্বশীল ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার। সিলেট টেস্টের প্রথম ইনিংসে লিড নেয়ার পথে সফরকারী দল। বাংলাদেশের ৩১০ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে আড়াইশ পেরিয়েছে কিউইবাহিনী।

বাংলাদেশের পথের কাটা উইলিয়ামসনকে ফেরানোর সুযোগ এসেছিল চা-বিরতির আগেই। নাঈম হাসানের বলে স্কয়ার লেগে সহজ ক্যাচ ছাড়েন তাইজুল। পরে ২৯তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। ১৮৯ বলে ১১ চারে পৌঁছান তিন অঙ্কে।

উইলিয়ামসনের সঙ্গে ব্যাট হাতে দৃঢ়তা দেখাচ্ছিলেন গ্লেন ফিলিপস। ফিফটির আগে তার উইকেট তুলে নেন মুমিনুল হক। এর আগে ৪ উইকেটে ১৬৮ রান তুলে দ্বিতীয় সেশন শেষ করেছিল নিউজিল্যান্ড।

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ২৪ ওভার শেষে নিউজিল্যান্ডের ছিল ২ উইকেটে ৭৮ রান। দলীয় শতকের আগে ৯৮ রানে হারায় তৃতীয় উইকেট।

মঙ্গলবার টেস্টের প্রথমদিনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা ৯ উইকেটে ৩১০ রান তুলেছিল। দ্বিতীয় দিনে এক বলের বেশি নাজমুল হোসেন শান্তর দলের ইনিংস স্থায়ী হয়নি।

টাইগারদের হয়ে ১৬৬ বলে ১১ চারে ৮৬ রানে থামেন জয়। দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশকে অনেকটা পথ টানেন ২৩ বর্ষী ওপেনার। ৭৮ বলে ৪টি চারে ৩৭ রান করে ফেরেন মুমিনুল। আক্রমণাত্মক ব্যাটিং করা শান্ত ৩৫ বলে দুই চার ও ৩ ছক্কায় ৩৭ রান করেন।

নিউজিল্যান্ডের পক্ষে সর্বাধিক ৪ উইকেট শিকার করেন গ্লেন ফিলিপস। দুটি করে উইকেট নেন কাইল জেমিসন ও আজাজ প্যাটেল।

Tags: কেন উইলিয়ামসনবাংলাদেশ-নিউজিল্যান্ডলিড স্পোর্টসল্যাথামশান্তসিলেট টেস্ট
Previous Post

দলের ভাঙন নিয়ে যারা বড় বড় কথা বলছেন, তারা দলের কেউ নন: মুজিবুল হক চুন্নু

Next Post

ইসির সাথে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

Next Post
ইসির সাথে ইইউ প্রতিনিধি দলের বৈঠক, বাংলাদেশে অনুষ্ঠিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসির সাথে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

জনপ্রিয় রাজনীতিবিদ আ.লীগ নেতা আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াতে পারেন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT