চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার নাটকে চেন্নাইয়ের ফাইট ডিরেক্টর!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 29, নভেম্বর 2023
in বিনোদন
A A
চারজন পুরুষ একসঙ্গে দাঁড়িয়ে, একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচার প্রক্রিয়া চলাকালীন অনেকসময় বিচারকও বোঝেন যাকে দোষী বলা হচ্ছে সে আসলেই দোষী! কিন্তু সঠিক প্রমাণের অভাবে তাকে দোষী সাব্যস্ত করা যায় না। আবার অনেক অপরাধী আইনের ফাঁক দিয়ে পার পেয়ে যায়। কারণ, প্রমাণ যেদিকে যায় আইনের পাল্লা সেদিকেই ভারী থাকে।

আকবর হায়দার মুন্নার গল্প ভাবনায় এমন কনসেপ্ট নিয়ে নির্মিত হয়েছে ইউটিউব ভিত্তিক ড্রামা ‘ডার্ক জাস্টিস’। যে গল্পে দেখানো হবে, বিচারকের টিম তদন্ত করে আসল সত্য উদঘাটন করেন। এটি নির্মাণ করেছেন ‘লিডার আমি বাংলাদেশ’ ছবির নির্মাতা তপু খান। নির্মাতা এটিকে ইউটিউব ফিল্ম বলতে চাইলেন। তার কথা, বড় বাজেটে সিনেমার টিম নিয়ে নির্মাণ করেছি। এমনকি এর দুটির দৃশ্যের জন্য ইন্ডিয়ান অ্যাকশন ডিরেক্টর নিয়েছি।

নাটকের ফাইট ডিরেক্টর চেন্নাই, ঢাকার নাটকে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ বড় বাজেটে ওটিটি প্ল্যাটফর্ম নিয়মিত কনটেন্ট নির্মিত হচ্ছে। কয়েকজন প্রযোজক ইউটিউব প্ল্যাটফর্মে বড় বাজেটের কনটেন্ট নির্মাণ করছেন। তাদেরই একজন ক্লাব ইলেভেন এন্টারটেনমেন্টের কর্ণধার আকবর হায়দার মুন্না। যিনি ‘আশ্রয়’, ‘মায়ের ডাক’, ‘বিদেশ’, ‘কিডনি’র মতো নাটকগুলোর প্রযোজক। তিনি বলেন, ডার্ক জাস্টিসের গল্প কাল্পনিক নয়। এমন ঘটনা চারপাশে হচ্ছে। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে গল্প আমার মাথায় এসেছে।

তপু খান জানান, এটি বিগ বাজেটের কনটেন্ট। তবে প্রযোজক বললেন, আমি সবসময় গল্পে যা ডিম্যান্ড করে সেভাবেই কাজের চেষ্টা করি। দর্শক কনটেন্ট দেখলে পরিষ্কার বুঝতে পারেন ভিজ্যুয়ালাইজেশনে আয়োজন কেমন থাকে। ইউটিউবে বেশি কনটেন্টে কাজ করি। দর্শকদের ভালো কাজ দেব এই ইনটেনশন সবসময় থাকে। ভালো কাজ প্রতিমাসে করা যায় না। এজন্য সময় লাগে। তাই যে কাজগুলো করি যেন আলাদা হয় সেই চেষ্টা থাকে।

আটদিন শুটিংয়ের মাধ্যমে ‘ডার্ক জাস্টিস’র শুটিং শেষ হয়েছে। ১৬ ডিসেম্বর এটির ট্রেলার প্রকাশ হবে এবং ১ জানুয়ারি ২০২৪-এ ক্লাব ইলেভেন এন্টারটেনমেন্টের ইউটিউবে মুক্তি দেয়া হবে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, সায়লা সাবি, মনিরা মিঠু, ইরফান সাজ্জাদ, রাশেদ মামুন অপু, মাহিমা, জয়রাজ, সায়েদ আলী সুজন, অনিন্দিতা মিমি, স্বরন সাহা, রওনক রিপন প্রমুখ।

তপু খান বলেন, সিনেমার মতো করে এটি নির্মাণ করেছি। গল্পটি সারপ্রাইজিংভাবে উপস্থাপন হবে। এতে যেসব টেকনিশিয়ান কাজ করেছেন সবাই ফিল্মের। সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার হোসেন দিল, ফাইট ডিরেক্টর চেন্নাইয়ের রকি রাজেশ। এজন্য এটিকে ইউটিউব ফিল্ম বলতে চাই।

Tags: অনিন্দিতা মিমিঅপূর্বইরফান সাজ্জাদজয়রাজজিয়াউল ফারুক অপূর্বতপু খানমনিরা মিঠুরাশেদ মামুন অপুসায়লা সাবি
Previous Post

ইউক্রেনকে যুদ্ধ থেকে সরে আসতে বলছে যুক্তরাষ্ট্র-জার্মানি

Next Post

শিখরকে সাথে নিয়ে মাগুরা সাজানোর প্রত্যয় সাকিবের

Next Post
শিখর ও সাকিবের সাথে মাগুরায় জনসমাগম ও শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

শিখরকে সাথে নিয়ে মাগুরা সাজানোর প্রত্যয় সাকিবের

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে নেই কৃষ্ণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT