চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের ‘ডিয়ার জিন্দেগি’ দেখেই দর্শক মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হয়েছেন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 29, নভেম্বর 2023
in বিনোদন
A A
একজন পুরুষ ও এক তরুণী মানসিক স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শরীর থাকলে রোগ হবে’-এ যেন চিরসত্য! ঠিক তেমনই মনের রোগ হওয়াও অস্বাভাবিক নয়। কিন্তু সেই মনের অসুখের খোঁজ ক’জন আর রাখে! আর কজনই বা এই অসুখের গুরুত্ব দেয়? এখনও অনেক দেশেই মানসিক অবসাদগ্রস্ত কোন রোগীকে পাগল বলেই আখ্যা দেওয়া হয়। আর যারা তাদের চিকিৎসা করেন, তারা হয়ে যান পাগলের ডাক্তার।

২০১৬ সালে এই মানসিক স্বাস্থ্যকেই কেন্দ্র করে বলিউডে নির্মিত হয়েছিল গৌরি শিন্ডে পরিচালিত সিনেমা ‘ডিয়ার জিন্দেগি’। যেখানে প্রধান চরিত্রে একজন মানসিক অবসাদগ্রস্ত রোগীর চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া ভাট। এছাড়াও মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে এক্সটেন্ডেড ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। যদিও গোটা ছবি জুড়ে অভিনেতার স্ক্রিন টাইম ছিল মেরেকেটে ৩৫ মিনিট। কিন্তু ওটুকু সময়েই নিজের চরিত্রটি পর্দায় বেশ ভালো ভাবেই তুলে ধরেছিলেন কিং খান। যা আজও দর্শকের হৃদয়ে রয়ে গেছে।

শুধু তাই নয় এই সিনেমাটি মুক্তির পর যে অনেকেই মনোরোগ নিয়ে সতর্ক ও সচেতন হয়েছেন সম্প্রতি এমনটাও দাবি করেছেন ছবির পরিচালক গৌরী শিন্ডে। সম্প্রতি মেন্টাল হেলথ বিষয়ক এক আলোচনা সভায় যোগ দিয়েছিলেন পরিচালক গৌরী শিন্ডে। সেখান এ প্রসঙ্গে তিনি বলেছেন, “শাহরুখ খানের মতো বলিউডের প্রথম সারির নায়ক যখন মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেন, তখন সেই কথা শ্রেণি-ধর্ম নির্বিশেষে সকল মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।”

পরিচালক বলেন, “আমি মাত্র ৪-৫ লাইনের মধ্যে শাহরুখকে গোটা ছবির বিষয়বস্তু বর্ণনা করেছিলাম। ও শুনেই বলেছিল যে ওকে ঠিক কী করতে হবে! এরপর আমরা স্ক্রিপ্ট নিয়ে বেশ কয়েকবার বসি। শাহরুখ নিজেও কিছু ইনপুট দেয়। কীভাবে একজন থেরাপিস্টের চরিত্রটি গড়ে তোলা হবে, যাতে সবরকমের দর্শকের মধ্যে তার প্রভাব পড়ে, সবদিকেই নজর রাখা হয়েছিল। আসলে আমি শাহরুখ খান ছাড়া ডঃ জাহাঙ্গীর খানের চরিত্রে অন্য কাউকে ভাবতেই পারিনি। ওকে ছাড়া চরিত্রটি সত্যিই কল্পনা করা যায় না। আমি মনে করি, শাহরুখের কারণেই ভারতবর্ষের সাধারণ মানুষ থেরাপি নিয়ে আরও সচেতন হয়েছে। মনোরোগকে গুরুত্ব দিয়ে দেখছে। আসলে আমার এমনই একজনকে দরকার ছিল, যে অভিনেতা হিসাবেও দারুণ এবং নায়ক হিসাবে যার সর্বস্তরে গ্রহণযোগ্যতা আছে।”

সূত্র: পিঙ্কভিলা 

Tags: আলিয়া ভাটমানসিক স্বাস্থ্যশাহরুখ খান
Previous Post

সংসদ সদস্যদের স্বতন্ত্র প্রার্থী হতে পদত্যাগ করতে হবে না: ইসি

Next Post

টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ল দ্রাবিড়ের

Next Post
বাংলাদেশ ক্রিকেট কোচ দ্রাবিড়ের সাথে আলোচনা করছেন ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ল দ্রাবিড়ের

সজীব ওয়াজেদ পদত্যাগের ঘোষণা দেন, রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদ থেকে সজীব ওয়াজেদের পদত্যাগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT