নির্বাচন কমিশনের ঘোষণা করা তফসিলকে এক তরফা বলে মন্তব্য করে তফসিল বাতিল করে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীতে সংগঠনটির আয়োজনে সংলাপে বিএনপি নেতারা বলেছেন, রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি ও সংসদ ভেঙে দিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য আন্দোলন চালিয়ে যাবেন তারা।







