চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদা প্রাইভেট কারে ছিনতাই, পরে পুলিশের হাতে ধরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 28, নভেম্বর 2023
in অপরাধ
A A
পুলিশের হাতে ধরা চোর, সাদা প্রাইভেট কারে ছিনতাই ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদা প্রাইভেটকার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ছিনতাই করছিল একটি চক্রের সদস্যরা। এর পরিপ্রেক্ষিতে চক্রটিকে ধরতে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।অবশেষে সোমবার রাতে ধানমণ্ডি থানা পুলিশ তাদের ধাওয়া করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন।

এর আগে সোমবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর ধানমণ্ডিতে ছিনতাই করার সময় তাদের ধাওয়া করে ধানমণ্ডি থানা পুলিশ। পরে কল্যাণপুর বাসস্ট্যান্ডে গিয়ে বিভিন্ন টহলরত পুলিশের সহায়তায় একটি প্রাইভেটকারসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা একটি স্যামসাং মোবাইল, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুইটি চাপাতি জব্দ করা হয়।গ্রেপ্তাররা হলেন- মো. নুর আলম হাবু ও মো. আলমাস।

ডিএমপির অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন জানান, গ্রেপ্তাররা সাদা রঙের একটি প্রাইভেটকার নিয়ে গত কয়েক মাসে অনেকগুলো ছিনতাই করেছেন। তাদের ধরতে পারলে ২০ হাজার টাকা নগদ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। অবশেষে সোমবার রাতে ধানমণ্ডি থানা পুলিশ তাদের ধাওয়া করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সাদা প্রাইভেট কারে ছিনতাই, পুলিশ আটক করেছে. Channel i News - চ্যানেল আই নিউজ ডিএমপির এই কর্মকর্তা বলেন, সোমবার দিনগত রাত ১টার দিকে দুইজন হাজারীবাগ থেকে পান্থপথ নিজ বাসার উদ্দেশ্যে রিকশায় করে রওয়ানা দেন। পথে ধানমণ্ডি আবাহনী মাঠের পেছনে ওয়াসার অফিসের সামনে একটি প্রাইভেটকার তাদের রিকশার গতিরোধ করেন। প্রাইভেটকার থেকে তিন ছিনতাইকারী নেমে চাপাতির ভয়ভীতি দেখিয়ে ভিকটিমদের কাছ থেকে দুইটি স্যামসাং মোবাইল ও ১ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেন।

ভিকটিমদের চিৎকারে ধানমণ্ডি থানার টহলরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিএমপি কন্ট্রোল রুমে বিষয়টি জানায়। পরে ছিনতাইকারীদের পেছনে ধাওয়া করে পুলিশ। পরে তারা ছিনতাইকারীদের গাড়ি ধাওয়া করে কল্যাণপুর বাসস্ট্যান্ডে গিয়ে টহলরত পুলিশের সহায়তায় দুইজনকে গাড়িসহ গ্রেপ্তার করেন।

তবে তাদের সঙ্গে থাকা আরও দুইজন ছিনতাইকারী পালিয়ে যান। পলাতক ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এই গ্রুপে এখন পর্যন্ত ৪ জনের নাম পাওয়া গেছে। তাদের সবার নামে অস্ত্র আইন, দস্যুতা ও মাদক মামলা আছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

Tags: গ্রেপ্তার ২ছিনতাইকারীডিএমপিধানমণ্ডি থানা
Previous Post

সারা দেশে ১০ হাজার আনসার মোতায়েন

Next Post

হাসপাতালে পরমব্রতর স্ত্রী পিয়া

Next Post
পরমব্রতর স্ত্রী পিয়া হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া চাওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে পরমব্রতর স্ত্রী পিয়া

বাংলাদেশ ক্রিকেটার আজমের জার্সি উঁচু করে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটে ফিলিস্তিনের পতাকা লাগানো আজমের জরিমানা মাফ পিসিবির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT