চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে নাও হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:56 পূর্বাহ্ন 28, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের ২০২৩ আসর একক আয়োজনের কথা ছিল পাকিস্তানের। তবে ভারতের ক্রিকেট দল পাকিস্তানে না যাওয়াতে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করেছিল বাবর আজমদের দেশ। ২০২৫ সালে আট দলের অংশগ্রহণে চ্যাম্পিয়নস ট্রফি এককভাবে আয়োজন করার কথা চুড়ান্ত ছিল দেশটির। সে অনুযায়ী, প্রস্তুতিও চলছিল ঠিকঠাক। কিন্তু হঠাৎ করেই ভিন্ন দিকে মোড় নিচ্ছে পরিস্থিতি। পাকিস্তানে নাও হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। 

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর খবর, পাকিস্তান থেকে সরিয়ে অন্য কোনো দেশে চ্যাম্পিয়নস ট্রফির আসর আয়োজন করা হবে। নতুন কোনো ভেন্যুতে অনুষ্ঠিত হবে আইসিসি আয়োজিত টুর্নামেন্টটি। অর্থাৎ, এককভাবে হয়তো আর আসরটির আয়োজক হতে পারবে না পাকিস্তান।

দীর্ঘদিন ধরেই পাকিস্তান ও ভারতের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। যে কারণে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তান সফরে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। ফলে পাকিস্তানে আসরটির আয়োজন করা হলে,ভারতীয় ক্রিকেটারদের টুর্নামেন্টে অংশ নিতে সমস্য হতে পারে। সে কারণেই সম্ভাব্য সমাধান হিসেবে অন্য দেশে আসরটির আয়োজন হতে পারে।

নিষেধাজ্ঞার বিষয়ে ভারত সরকার যদি অবস্থান পরিবর্তন না করে, তাহলে আসরটি পাকিস্তানে হবে না। যদি পাকিস্তানে এককভাবে আয়োজন করা সম্ভব না হয়, তাহলে অন্য কোনো দেশের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টটির আয়োজন করতে হবে পাকিস্তানকে। যদিও এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি।

এমন আলোচনার মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসরটির আয়োজক হতে আইসিসির কাছে অনুরোধ করেছে আইসল্যান্ড। আইসল্যান্ড ক্রিকেটের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছে তারা। তারা লিখেছে,  ‘আমরা পিছিয়ে থাকার লোক নই। আমরা ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য আমাদের বিড জারি করেছি। এটি সম্পর্কে আইসিসি কী বলে তা শোনার অপেক্ষায় আছি।’

Tags: আইসল্যান্ডআইসিসিচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫পাকিস্তানভারতলিড স্পোর্টস
Previous Post

শুকনো মৌসুমেও ধরলার তীব্র ভাঙ্গনে বিলীন হচ্ছে কুড়িগ্রামের অনেক এলাকা

Next Post

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চান নৌকার মনোনয়ন পাওয়া ঢাকার নতুন প্রার্থীরা

Next Post
নতুন প্রার্থী চ্যানেল আই অনলাইন সংবাদে সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চান নৌকার মনোনয়ন পাওয়া ঢাকার নতুন প্রার্থীরা

তিনটি হাতি ট্রেনের ধাক্কায় আহত হয়ে পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের ধাক্কায় ৩ হাতির মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT