চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাম্বারের মৃত্যু কামনা করেছিলেন জনি ডেপ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:25 অপরাহ্ন 27, নভেম্বর 2023
in বিনোদন
A A
জনি ডেপ ও অ্যাম্বার ছবি, দুই তারকার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দ্য রাম ডায়রি’-তে একসঙ্গে কাজের সুবাদে অ্যাম্বারের প্রেমে পড়েছিলেন জনি ডেপ। স্ত্রী ভেনেসার সংগে দীর্ঘ দাম্পত্যের বিচ্ছেদ ঘটিয়ে ২০১৫ সালে অ্যাম্বারকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু তাদের দাম্পত্য সুখের হয়নি। জনি ডেপের বিরুদ্ধে গৃহ নির্যাতন, শারীরিক অত্যাচার ও প্রতারণার অভিযোগ তুলেছিলেন অ্যাম্বার। সেই সময়ে অ্যাম্বারকে পাঠানো জনি ডেপের একটি মেসেজ সামাজিক মাধ্যমের চর্চায় নতুন করে।

গতবছর ভার্জিনিয়া ট্রায়াল চলাকালে অ্যাম্বার হার্ডের আইনজীবী একটি মেসেজ পড়ে শোনান যা বিচ্ছেদের পরে জনি ডেপ তার বন্ধুকে পাঠিয়েছিলেন। সেখানে জনি ডেপ লিখেছেন, ‘আমার কোনো মায়া নেই, ভয়ও নেই, একটুও আবেগ নেই একসময়ে ভালোবাসা মনে করা গোল্ড ডিগার, নীচ, অর্থহীন মানুষটির জন্য। আমি খুব খুশি যে সে এটি নিয়ে লড়াই করতে চায়।’

আরেক মেসেজে জনি ডেপ লিখেছেন, ‘আমি তাকে গ্লভস পরেও স্পর্শ করতে চাই না। আমি কেবল আশা করতে পারি যে কর্মফল তার কাছ থেকে নিঃশ্বাসের ক্ষমতা তুলে নেবে।’

দীর্ঘ আইনি লড়াইয়ে অ্যাম্বার ও জনি দুজনেই ক্ষতিগ্রস্ত হয়েছেন আর্থিকভাবে। ক্যারিয়ারেও পিছিয়ে পড়েছেন তারা। তবে এখন কাজে ফিরেছেন দুজনেই। ‘অ্যাকুয়াম্যান টু’ মুক্তি পাবে ২০ ডিসেম্বর। প্রমোতে অ্যাম্বার না থাকায় ছবিতে তিনি আছেন কিনা তা বোঝা যাচ্ছে না। তবে ভক্তরা ছবি মুক্তির অপেক্ষায় আছেন। কারণ প্রথম কিস্তিতে তিনি ছবির অন্যতম মূল চরিত্র ‘মেরা’ হিসেবে অভিনয় করেছিলেন।

অন্যদিনে জনি ডেপকে দেখা গেছে ‘জিন দ্যু বারি’-তে সিনেমায় ফরাসি সম্রাট পঞ্চদশ লুই চরিত্রে দেখা গেছে অভিনেতাকে। এরপর অভিনেতাকে দেখা যাবে অ্যানিমেটেড সিনেমা ‘জনি পাফ: সিক্রেট মিশন’-এ। ২০২৪ সালে মুক্তি পাবে এই ছবি।

সূত্র: কইমই

Tags: অ্যাম্বার হার্ডজনি ডেপলিড বিনোদন
Previous Post

হিউজকে হারানোর সেই বিষাদমাখা দিন আজ

Next Post

নীলফামারীতে প্রকৃতি ও জীবন ক্লাবের স্বাস্থ্যসেবা এবং কম্বল বিতরণ

Next Post
নীলফামারীতে প্রকৃতি ও জীবন ক্লাবের স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

নীলফামারীতে প্রকৃতি ও জীবন ক্লাবের স্বাস্থ্যসেবা এবং কম্বল বিতরণ

পল লিঞ্চ বুকার পুরস্কার গ্রহণ করে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রফেট সং’ উপন্যাসের জন্য বুকার পুরস্কার পেলেন আইরিশ লেখক পল লিঞ্চ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT