চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিউজকে হারানোর সেই বিষাদমাখা দিন আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:25 অপরাহ্ন 27, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
প্রিয় ক্রিকেটার ফিলিপ হিউজের স্মরণে শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নয় বছর আগে আজকের দিনে পুরো ক্রিকেট বিশ্বকে শোকাহত করেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের একটি ঘটনা। ডানহাতি পেসার শন অ্যাবটের বাউন্সার ঘাড়ের উপরে লেগে প্রথমে জ্ঞান হারান বাঁহাতি ব্যাটার ফিলিপ হিউজ। হাসপাতালে ভর্তির দুইদিন পর অর্থাৎ আজকের দিনে এই মাত্র ২৫ বছর বয়সে তিনি চিরবিদায় নেন।

২০১৪ সালের ২৫ নভেম্বর সাউথ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলসের মধ্যকার ম্যাচে মর্মান্তিক এ ঘটনার সাক্ষী হয়েছিল ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ডেের সেই ম্যাচে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করছিলেন হিউজ। হেলমেট পরে থাকলেও অ্যাবটের বাউন্সারে বল তার ঘাড়ের একদম উপরে বলটি আঘাত করে। বাঁহাতি এ ব্যাটার ফিফটি তুলে ৬৩ রানে অপরাজিত ছিলেন।

সেরিব্রাল হ্যামারেজের কারণে বল আঘাত করার দুই সেকেন্ডের মধ্যে মাটিতে পড়ে যান হিউজ। মাঠে প্রাথমিক চিকিৎসার পর তাকে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ২৬তম জন্মদিনের মাত্র তিনদিন আগে ২০১৪ সালের ২৭ নভেম্বর ৬৩ রানে অপরাজিত থেকে চিরবিদায় নেন ফিলিপ হিউজ।

২০০৯ সালে ২০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে হিউজের অভিষেক হয়। জোহানেসবার্গে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলে মিডল অর্ডার ব্যাটার খেলেন ৭৫ রানের ইনিংস। এরপর সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে এক টেস্টে দুটি সেঞ্চুরির রেকর্ড গড়েন।

টেস্টে অভিষেকের চার বছর পর সাদা বলের ক্রিকেটে অভিষেক হয় হিউজের। ২০১৩ সালের জানুয়ারিতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনার হিসেবে প্রথম ওয়ানডে খেলেন। ওই ম্যাচে সেঞ্চুরি করেন, লঙ্কানদের বিপক্ষে ১০৭ রানের বিশাল জয় পায় অস্ট্রেলিয়া।

২০১৪ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলেন হিউজ। সবমিলিয়ে অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্ট, ২৫ ওয়ানডে ও একটি টি-টুয়েন্টিতে ক্যাঙ্গারুদের তিনি প্রতিনিধিত্ব করেন। এক দুর্ঘটনায় তার ছোট কিন্তু স্মরণীয় ক্যারিয়ারের ইতি ঘটে। নিভে যায় সম্ভাবনার আলো ছড়াতে থাকা এক ক্রিকেটারের জীবন প্রদীপ।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাবটজোহানেসবার্গনিউ সাউথ ওয়েলসপাকিস্তানলিড স্পোর্টসশেফিল্ড শিল্ডশ্রীলঙ্কাসাউথ আফ্রিকাহিউজ
Previous Post

জলবায়ু সম্মেলনে যাচ্ছেন না বাইডেন

Next Post

অ্যাম্বারের মৃত্যু কামনা করেছিলেন জনি ডেপ?

Next Post
জনি ডেপ ও অ্যাম্বার ছবি, দুই তারকার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাম্বারের মৃত্যু কামনা করেছিলেন জনি ডেপ?

নীলফামারীতে প্রকৃতি ও জীবন ক্লাবের স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

নীলফামারীতে প্রকৃতি ও জীবন ক্লাবের স্বাস্থ্যসেবা এবং কম্বল বিতরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT