জিএম কাদেরের সঙ্গে বৈঠকের পরও মনোনয়ন ফরম নেননি রওশন এরশাদ। শনিবার রাতে তাদের বৈঠকে রাজনৈতিক বিষয়ে আলাপ হয়েছে কিনা, জানা নেই বলে দাবি করেছেন, পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু। তবে রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ মনে করছেন, শনিবারের বৈঠকের পর সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।







