চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের ঘনিষ্ঠ, তাই বাড়িতে এলোপাথাড়ি গুলি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 অপরাহ্ন 26, নভেম্বর 2023
in বিনোদন
A A
সালমানের ঘনিষ্ঠ, বাড়িতে এলোপাথাড়ি গুলি!. Channel i News - চ্যানেল আই নিউজ

লরেন্স বিষ্ণোইয়ের দল কানাডায় পাঞ্জাবি গায়ক গিপ্পি গ্রেওয়ালের বাড়িতে এলোপাথাড়ি গুলি চালানোর দায় স্বীকার করেছে। বিষ্ণোই জানিয়েছে, তারা এই কাজ করেছে কারণ গিপ্পি গ্রেওয়াল সালমান খানের ঘনিষ্ঠ। এই ঘটনা ঘটিয়ে তারা সালমানকে সতর্ক করতে চেয়েছে।

শনিবার হামলার দায় স্বীকার করে ফেসবুকে একটি পোস্ট দেয়া হয়েছে লরেন্স বিষ্ণোই নামের একটি প্রোফাইল থেকে। সেখানে লেখা হয়েছে, ‘সালমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আপনাকে বাঁচাতে পারবে না। এবার আপনার ‘ভাইজান’ আপনার জন্য এগিয়ে আসুক, আপনাকে বাঁচাক। এই বার্তা সালমানের জন্য- নিজেকে বোকা বানাবেন না এটা ভেবে যে দাউদ ইব্রাহিম আপনাকে বাঁচাতে পারবে আমাদের থেকে।’

পোস্টে আরও লেখা হয়েছে, ‘কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সিধু মুসেওয়ালার মৃত্যুতে আপনার প্রতিক্রিয়া আমাদের নজর এড়ায়নি। অথচ আপনি তার চরিত্র এবং তার অপরাধমূলক সংযোগ সম্পর্কে ভালভাবে অবগত ছিলেন।’

এছাড়াও লেখা হয়েছে, ‘আপনি এখন আমাদের রাডারে, এখন থেকে আমরা কী বলতে চেয়েছি তা ভালো করেই বুঝতে পারবেন। এটা শুধু ট্রেলার ছিল। পুরো সিনেমা শিগগির মুক্তি পাবে। যেই দেশেই পালিয়ে যান না কেন মনে রাখবেন, মৃত্যুর কোনো ভিসা লাগে না। যেখানেই থাকবেন, হাজির হবে।’

বিষ্ণোইয়ের নজরে বহুদিন ধরেই আছেন সালমান খান। ১৯৯৮ সালে বিষ্ণোই জাতির ঐতিহ্য কৃষ্ণসার হরিণ হত্যার পর থেকেই সালমানকে মৃত্যুর হুমকি দিয়ে আসছেন তিনি। কখনও ইমেইলে আবার কখনও উড়ো চিঠি পাঠিয়ে হুমকি দিয়ে আসছেন তিনি। এবার সালমানের কাছের মানুষের বাড়িতে গুলি চালিয়ে হুমকি দিলেন বিষ্ণোই।

সূত্র: পিঙ্কভিলা 

Tags: লরেন্স বিষ্ণোইসালমান খানহুমকি
Previous Post

লিখতে বসে চোখ ভেসে যাচ্ছে জলে

Next Post

সব বোর্ডে কমেছে পাসের হার

Next Post
শিক্ষার্থীরা পাসের হার কমে যাওয়ার প্রতিবাদে র‌্যালি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সব বোর্ডে কমেছে পাসের হার

ঢাকা কেন্দ্রের শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বসিত, ছবি তোলা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT