চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধবিরতির প্রথম দিনে ২৪ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 পূর্বাহ্ন 25, নভেম্বর 2023
in আন্তর্জাতিক
A A
প্রতিবাদে অংশ নেওয়া মানুষজন রাস্তায় নাচছে ও আনন্দ প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধবিরতির প্রথম দিনে ২৪ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। সব জিম্মিকে আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের হাতে তুলে দিয়েছে তারা। মুক্তি পাওয়া জিম্মিদের মিসরের রাফাহ সীমান্তে আনা হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল (২৪ নভেম্বর) শুক্রবার ৪ দিনের যুদ্ধবিরতির প্রথমদিনে চুক্তির শর্ত অনুযায়ী ১০ জন থাই, ১ জন ফিলিপিন্স এর নাগরিক এবং ১৩ জন ইসরায়েলি নারী ও শিশুকে মুক্তি দিয়েছে হামাস।

মুক্তি পাওয়া জিম্মিদের মিসরের রাফাহ সীমান্তে নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে তাদের গ্রহণ করবে ইসরায়েলি কর্মকর্তারা। অন্যদিকে চুক্তি অনুযায়ী প্রথম দিন ৩৯ জন বন্দি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। থাই নাগরিকদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে, ২২ নভেম্বর কাতারের মধ্যস্থতায় গাজায় ৪ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে অনুমোদন দেয় ইসরায়েলের পার্লামেন্ট। এই চারদিনে ৫০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা হামাসের। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ১৫০ জন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেবে ইসরায়েল।

গত ৭ অক্টোবর ভোরে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। উপত্যকার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তবেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করে তারা। পরে সেখানে হামলা চালানোর পাশাপাশি ২৪১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় তারা।

Tags: ইসরায়েলজিম্মিজিম্মি মুক্তিযুদ্ধবিরতিরেডক্রসহামাস
Previous Post

অনলাইনে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

Next Post

রোনালদোর দারুণ গোলে আল নাসেরের জয়

Next Post
ফুটবল খেলোয়াড় রোনালদো গোল করার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর দারুণ গোলে আল নাসেরের জয়

বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা তিস্তা চুক্তি নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

তিস্তা চুক্তি দ্রুত সম্পন্ন করতে চায় বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT