চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থদণ্ডসহ নয় বছরের জেল হতে পারে আলভেজের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:55 অপরাহ্ন 24, নভেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
Brazilian footballer Neymar in yellow Brazil jersey during match. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন হয়রানির অভিযোগে নয় মাসের বেশি সময় ধরে স্পেনের একটি কারাগারে রয়েছেন দানি আলভেজ। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বিরুদ্ধে করা তদন্তও শেষ হয়েছে। প্রমাণও মিলেছে অভিযোগের। এবার খবর এসেছে অর্থদণ্ডসহ নয় বছরের জেল হতে পারে সেলেসাও তারকার।

ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ব্রাজিলের সাবেক ফুলব্যাকের বিরুদ্ধে ৯ বছরের জেল শাস্তি দাবি করেছেন স্পেনের আইনজীবীরা। বার্সা ও পিএসজির সাবেক এই খেলোয়াড়ের কাছে ভুক্তভোগীর জন্য ১ লাখ ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণও দাবি করেছেন তারা। আলভেজের বিরুদ্ধে অভিযোগপত্রের একটি অনুলিপিতে পাওয়ার গেছে এমন তথ্য।

গত আগস্টে স্পেনের একজন বিচারক আলভেজকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেন। জানান, তার বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়ার কথা। চলতি বছরের শেষদিকে বা ২০২৪ সালের শুরুর দিকে বিচারের তারিখ নির্ধারণ হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইটক্লাবে এক নারীকে হয়রানি করেন আলভেজ। সেই অভিযোগের পরেই স্পেনের কাতালান অঞ্চলের সুপ্রিম কোর্ট জানায়, তদন্তের কাজ তারা শুরু করেছেন।

জানুয়ারিতে গ্রেপ্তার হওয়ার পর আলভেজকে রিমান্ডে নেয়া হয় এবং পরের মাসে তার জামিন আবেদন বিচারকরা নামঞ্জুর করেন। বিচারকরা বলেছিলেন, তারা মনে করেন আলভেজ মুক্তি পেলে স্পেন থেকে পালিয়ে যাবেন এবং তার জন্মস্থান ব্রাজিলে ফিরে যাবেন।

সেলেসাও ডিফেন্ডারকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়। এরপর থেকে স্পেনের ব্রায়ান্স-২ কারাগারে কৌটিনহো নামক আরেক ব্রাজিলিয়ান বন্দীর সাথে কারাকক্ষ ভাগাভাগি করছেন আলভেজ।

৪০ বর্ষী আলভেজ বার্সেলোনার হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ এবং ব্রাজিলের জার্সিতে দুটি কোপা আমেরিকাসহ ক্যারিয়ারে ৪২টি শিরোপা জিতেছেন। গত বছর কাতারে সেলেসাওদের হয়ে তৃতীয় বিশ্বকাপ খেলেছেন এই ডিফেন্ডার।

Tags: আলভেজবার্সেলোনাব্রাজিললিড স্পোর্টসস্পেন
Previous Post

সাকিব আল হাসান এখন থেকে রাজনীতি করবেন: ওবায়দুল কাদের

Next Post

মার্শের বিরুদ্ধে ভারতীয় সমর্থকের অভিযোগ দায়ের

Next Post
দুই ব্যক্তি বসে আছেন, একজনের পা অন্যের কাঁধে রাখা, হাসছেন ও মজা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্শের বিরুদ্ধে ভারতীয় সমর্থকের অভিযোগ দায়ের

শিল্পীদের রংতুলির মাধ্যমে সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন প্রজন্মের শিল্পীর রংতুলিতে সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT