চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে সত্য ঘটনা সামনে আনছেন শিহাব শাহীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:15 অপরাহ্ন 23, নভেম্বর 2023
in বিনোদন
A A
বিষয়বস্তুর উপর ভিত্তি করে বাংলায় সংবাদ ও বিনোদন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত প্রথম ওয়েব ধারাবাহিক বলা হয় ‘আগস্ট ১৪’-কে। যেটি নির্মাণ করেছিলেন নাটকের জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। ওয়েব সিরিজটি তুমুল আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিলো। আবারও এই নির্মাতার নির্দেশনায় আসছে নতুন একটি ওয়েব ফিল্ম, যেটির গল্প এই নির্মাতার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনাকে কেন্দ্র করে!

শিহাব শাহীনের নতুন ওয়েব ফিল্মটির নাম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’। ক্রাইম-থ্রিলার জনরার এই ফিল্মটিতে বাবা আর মেয়ের গল্প তুলে ধরেছেন নির্মাতা। এখানে বাবার চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এবং মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।

আগেই এক সাক্ষাৎকারে শিহাব শাহীন জানিয়েছেন, ফিল্মটি নির্মিত হয়েছে তার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনাকে কেন্দ্র করে। তার মেয়ে অস্ট্রেলিয়া থাকেন। একদিন সে তার বাবাকে ফোন দিয়ে বলে যে, ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’। সে বিষয়কে ঘিরেই সিনেমাটির গল্প।

‘সিন্ডিকেট’, ‘মায়াশালিক’ খ্যাত নির্মাতা শিহাব শাহীনের নতুন এই ওয়েব ফিল্মটি দর্শক বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকেই দেখতে পারবেন ওটিটি প্লাটফর্ম বিঞ্জে।

মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘এই ওয়েব ফিল্মে আমার চরিত্রের নাম বিজয়া। ফিল্মের বেশির ভাগ দৃশ্য ছিল ফোনালাপের। আমার বেশ কিছু অংশের শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। চিত্রনাট্য পড়ে ও নির্মাতার সঙ্গে কথা বলেই চরিত্রটি ধারণের চেষ্টা করেছি। এছাড়া এত এত অভিজ্ঞ অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করলে নতুন কিছু শেখা যায়।’

শহীদুজ্জামান সেলিম ও তাসনিয়া ফারিণ ছাড়াও অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইরফান সাজ্জাদকে।

Tags: ইরফান সাজ্জাদওয়েব ফিল্মতাসনিয়া ফারিনবাবা সামওয়ান ফলোয়িং মিলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশিহাব শাহীনসিনেমা
Previous Post

রংপুর এবং রাজশাহী বিভাগের মনোনয়ন চুড়ান্ত করেছে আওয়ামী লীগ

Next Post

সেমিফাইনালে পিচ পরিবর্তনের অভিযোগ অপ্রাসঙ্গিক: গাভাস্কার

Next Post
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তৃতা দিচ্ছেন, পেছনে মক পিটাউদি স্মৃতি ভবনের ব্যানার।. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিফাইনালে পিচ পরিবর্তনের অভিযোগ অপ্রাসঙ্গিক: গাভাস্কার

নিখোঁজ শিশুর ছবি, শিশুটি পাপারাজ্জির মাধ্যমে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন যুদ্ধে নিখোঁজ শিশুকে দত্তক নিলেন পুতিনের বন্ধু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT