চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত বেলালকে পররাষ্ট্র মন্ত্রীর শুভেচ্ছা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:08 অপরাহ্ন 23, নভেম্বর 2023
in বাংলাদেশ
A A
সিএফসি'র ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানালেন রাষ্ট্রদূত বেলাল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা দ্বিতীয় মেয়াদে কমন ফান্ড ফর কমডিটিজের (সিএফসি) ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত হয়েছেন রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল। তার এই সাফল্যে বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূত বেলালকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার ২৩ নভেম্বর এক শুভেচ্ছা বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিতীয় মেয়াদে এই গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পদে নির্বাচিত হওয়ায় বিশ্বের দরিদ্র মানুষের জন্য আরও কাজ করার সুযোগ পাবেন রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল। তার নেতৃত্বে কমন ফান্ড ফর কমডিটিজ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে ড. মোমেন আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২২ নভেম্বর বুধবার নেদারল্যান্ডের রাজধানী দ্য হেগে অনুষ্ঠিত নির্বাচনে রাষ্ট্রদূত বেলাল একমাত্র প্রতিপক্ষ ইতালির ড. মাসিমিলানো ফাবিয়ানের বিরুদ্ধে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা (৬৮.০১ শতাংশ ভোট) পেয়ে জয় লাভ করেছেন।

বুধবার ২২ নভেম্বর প্রতিষ্ঠানটির ৩৫তম বার্ষিক গভর্নিং কাউন্সিলের সভায় সদস্যগণ গোপন ব্যালটে তাদের ভোট প্রদান করেন। রাষ্ট্রদূত বেলাল ২০২৪ সালের এপ্রিল মাস থেকে ৪ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে কমন ফান্ড ফর কমডিটিজের ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করবেন।

২০১৯ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটির ৩১তম বার্ষিক গভর্নিং কাউন্সিলের সভায় রাষ্ট্রদূত বেলাল সর্বসম্মতিক্রমে ৪ বছরের জন্য ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নির্বাচিত হন। কমন ফান্ড ফর কমোডিটিজ একটি জাতিসংঘ অনুমোদিত আন্তর্জাতিক আর্থিক সংস্থা। এটি তার সদস্য দেশগুলোতে পণ্যমূল্য চেইনের সাথে জড়িত প্রকল্পগুলোতে আর্থিক সহায়তা প্রদান করে।

সংস্থার লক্ষ্য হল পণ্য উৎপাদন ও বাণিজ্যের সাথে জড়িত ব্যবসা, সমবায় এবং প্রতিষ্ঠানকে সহায়তা দিয়ে টেকসই উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা। মোহাম্মদ বেলাল মার্চ ২০১৪ থেকে ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এ সময় একই সাথে তিনি ক্রোয়েশিয়া এবং বসনিয়া ও হারজেগভিনারও দায়িত্ব পালন করেন।

Tags: ড. এ. কে. আব্দুল মোমেননির্বাচিতপররাষ্ট্র মন্ত্রীব্যবস্থাপনা পরিচালকশুভেচ্ছা
Previous Post

ভেনেজুয়েলা ফুটবল দলকে অপহরণের অভিযোগ

Next Post

টি-টুয়েন্টি আর খেলবেন ‘না’ রোহিত

Next Post
রোহিত শর্মা ভারতের ক্রিকেট দলের অধিনায়ক, ভাবুক মুখাবয়ব।. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি আর খেলবেন ‘না’ রোহিত

শিশু শিশুদের জন্য অক্সিজেন মাস্ক পরা একটি শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে রহস্যজনক নিউমোনিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT