চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিঙ্গান্তরিতদের সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলার ‘অধিকার প্রাপ্য’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 22, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করে, মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো পুরুষ যদি বয়ঃসন্ধিকালে উপনীত হওয়ার পর লিঙ্গান্তরিত কোনো প্রক্রিয়ার মাধ্যমে নারী হন, সেক্ষেত্রে নারী ক্রিকেটে অংশ নিতে পারবেন না। আইসিসি মেয়েদের খেলার ‘মর্যাদা, নিরাপত্তা, ন্যায্যতা ও অন্তর্ভুক্তি’র কথা বিবেচনা করে এই নিয়ম চালু করেছে, বোর্ড সভার পর মঙ্গলবার সেটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

গত সেপ্টেম্বরে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কানাডার লিঙ্গান্তরিত খেলোয়াড় ড্যানিয়েল ম্যাকগাহের। কয়েকমাস যেতে না যেতেই আইসিসির নতুন নিয়মের প্রেক্ষিতে নিষিদ্ধ হচ্ছেন ২৯ বর্ষী উইকেটরক্ষক-ব্যাটার।

ইনস্টাগ্রাম পোস্টে ক্রিকেটের অভিভাবক সংস্থার এমন নিয়মে মর্মাহত হওয়ার কথা জানিয়েছেন ম্যাকগাহে। কানাডিয়ান ক্রিকেটার লিখেছেন, ‘আইসিসির সিদ্ধান্তের পর খুব ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে, আমার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ। আমি আইসিসির সিদ্ধান্তের বিষয়ে যদি আমার মতামত রাখিও, সেগুলো অপ্রাসঙ্গিক।’

‘আজ লাখ লাখ লিঙ্গান্তরিত নারীর কাছে যে গুরুত্বপূর্ণ বার্তাটি দেয়া হল, সেটি হচ্ছে- আমরা আর মেয়েদের ক্রিকেটের অন্তর্ভুক্ত নই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের খেলাধুলায় সমতার জন্য লড়াই করা বন্ধ করব না। সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলার অধিকার আমাদের প্রাপ্য। খেলাধুলার অখণ্ডতা বা নিরাপত্তার জন্য আমরা হুমকি নই।’

ম্যাকগাহে কানাডার হয়ে এপর্যন্ত ছয়টি টি-টুয়েন্টি খেলেছেন। ১৯.৬৬ গড়ে ১১৮ রান করেছেন, স্ট্রাইকরেট ৯৫.৯৩।

লিঙ্গান্তরিতদের আন্তর্জাতিক ক্রিকেটে না খেলানোর নিয়ম চালু হলেও ঘরোয়া ক্রিকেটে নিজ নিজ দেশের আইন অনুযায়ী বোর্ডগুলো স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবে। মঙ্গলবার আহমেদাবাদে আইসিসির বোর্ড সভার পর এ সিদ্ধান্ত হয়েছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, আগামী দুই বছরের মধ্যে নিয়মগুলো পর্যালোচনা করা হবে।

আইসিসির নতুন নিয়মের বিষয়ে প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস বলেছেন, ‘বিজ্ঞানে প্রতিষ্ঠিত এবং পর্যালোচনার সময় বিকশিত মূল নীতিগুলোর সাথে সংযুক্ত করে লিঙ্গ যোগ্যতা প্রবিধানের নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং সেটি বিস্তৃত পরামর্শ প্রক্রিয়ার ফলে সম্ভব হয়েছে। খেলা হিসেবে এটি আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের অগ্রাধিকার ছিল খেলোয়াড়দের নিরাপত্তা এবং আন্তর্জাতিক পর্যায়ে নারীদের অখণ্ডতা।’

Tags: অ্যালার্ডিসআইসিসিকানাডাট্রান্সজেন্ডারম্যাকগাহেলিড স্পোর্টস
Previous Post

১০০ আসনে নির্বাচন করবে যুক্তফ্রন্ট

Next Post

নির্বাচনে অংশ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জাতীয় পার্টি

Next Post
জাতীয় পার্টির নেতা নির্বাচনে অংশ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে অংশ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জাতীয় পার্টি

দুই যুবক পেশাদার পোশাকে দাঁড়িয়ে, একটি অফিস পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

কার্তিকের জন্মদিনে করণের বিশেষ ঘোষণা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT